এক্সপ্লোর

যশের কোলে সদ্যোজাত, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত জাহান

গত ২৬ অগাস্ট, পুত্রসন্তানের জন্ম দেন নুসরত। 

কলকাতা: হাসপাতাল থেকে ছুটি পেলেন নুসরত জাহান। নবজাতককে নিয়ে ফিরলেন বালিগঞ্জের বাড়িতে। এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। সদ্যোজাতকে কোলে নিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা যশ দাশগুপ্ত। গত ২৬ অগাস্ট, পুত্রসন্তানের জন্ম দেন নুসরত। 

পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর দেওয়া হয় হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জানানো হয়েছিল সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই ছুটি দেওয়া হবে। আজ সেই মতোই হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। 

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।

সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। দিন কয়েক আগে পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

চিকিত্সকরা জানিয়েছিলেন,স্পাইনাল অ্যানেস্থেশিয়া করে পছন্দমতো গান চালিয়ে অস্ত্রোপচার করা হয়। এ পর্যন্ত কোনও সমস্যা হয়নি। রবিবার সমস্ত রিপোর্ট দেখে চিকিত্সকরা সিদ্ধান্ত নেওয়া হয় আজ, সোমবারই মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। 

সন্তান জন্ম নেওয়ার পর মা ও সদ্যোজাত কথা সোশাল মিডিয়ায় জানান যশ দাশগুপ্ত নিজেই। জানান, সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যোজাত শিশুপুত্র। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। আজ হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget