এক্সপ্লোর

বিমানবন্দরে একসঙ্গে, যশের সঙ্গে ছবি শেয়ার করলেন নুসরত

দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। শেয়ার করলেন বিমানযাত্রার ছবিও।

কলকাতা: দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। শেয়ার করলেন বিমানযাত্রার ছবিও। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সে কথা লিখলেন না কিছুই।

যশ এবং নুসরত দুজনেই এখন ব্যস্ত আলাদা আলাদা ছবির শ্যুটিংয়ের কাজে। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শ্যুটিং করছেন নুসরত। অন্যদিকে সদ্য এনা সাহার সঙ্গে 'চিনেবাদাম' ছবির কাজ শেষ করেছেন যশ। কেবল বাকি রয়ে গিয়েছে একটা গানের শ্যুটিং। সূত্রের খবর, সেই শ্যুটিং শেষ করতেই লক্ষ্মীপুজোর পরেরদিন কাশ্মীরে উড়ে গিয়েছেন যশ। সেই সফরেই কী তাঁর সঙ্গে হয়েছিলেন নুসরত? উত্তর অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় বিমান পর্যন্ত যাওয়ার পথ (এরোড্রাম) এবং বিমানবন্দরের বাস (এরোবাস) -এর ছবি পোস্ট করেছেন নুসরত। আন্দাজ করা যায়, বিমানেই দূরে কোথাও পাড়ি দিয়েছেন তিনি। তবে কোনোও ছবিতেই দেখা মেলেনি একরত্তি ঈশানের।


বিমানবন্দরে একসঙ্গে, যশের সঙ্গে ছবি শেয়ার করলেন নুসরত

 

 

 অন্যদিকে আজ ফের সোশ্যাল মিডিয়ায় নিজের ২টি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। মুখে সাজসজ্জার চিহ্ন নেই, কিন্তু যেন ঝলমল করছেন নায়িকা। ক্যাপশানে লিখেছেন 'সদর্থক চিন্তাভাবনা'। অন্যদিকে বিমানযাত্রার ছবি ভাগ করে নিয়েছেন যশও। সেখানে তাঁর গায়ে দেখা গিয়েছে সেই পোশাকই যে পোশাকে নুসরতের সঙ্গে তাঁর ছবি রয়েছে বিমানবন্দরে।

সদ্য যশের জন্মদিন গিয়েছে। যশের কেকের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেখানে লেখা ছিল হাজব্যান্ড ও ড্যাড। কোনও কথা না বলে এভাবেই কি সবার সামনে যশকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন নুসরত? কেবল ছবি নয়, যশের সঙ্গে জন্মদিনের রাতের খাবারের ছবিও ভাগ করে নেন নুসরত। সেখানে হাসিমুখে দেখা গিয়েছিল 'যশরত' জুটিকে।

অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই এই ছবির শ্যুটিং করেছিলেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একেবারে পাশের বাড়ির মেয়ের। আত্মবিশ্বাসী ও এমন কঠিন চরিত্রে অভিনয় আগে কখনও করেননি বলেই জানিয়েছেন নুসরত। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরতের বন্ধুত্ব ঈর্ষণীয়। একে অপরে 'বোনুয়া' বলে সম্মোধন করেন তাঁরা। ছবির পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget