এক্সপ্লোর

সিঁথিতে সিঁদুর, পুরনো ভিডিও শেয়ার কী বলতে চাইলেন নুসরত?

হলুদ স্কার্টের সঙ্গে সাদা টপ, হাওয়ায় উড়ছে খোলা চুল। কোহল চোখ ঢাকা পড়েছে কালো সানগ্লাসে। সোশ্যাল মিডিয়ায় রাজস্থান ভ্রমণের পুরনো ছবি পোস্ট করলেন নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে বাজল জনপ্রিয় সিংহলী গান।

কলকাতা: হলুদ স্কার্টের সঙ্গে সাদা টপ, হাওয়ায় উড়ছে খোলা চুল। কোহল চোখ ঢাকা পড়েছে কালো সানগ্লাসে। সোশ্যাল মিডিয়ায় রাজস্থান ভ্রমণের পুরনো ছবি পোস্ট করলেন নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে বাজল জনপ্রিয় সিংহলী গান।

কানাঘুষোয় শোনা যায়, তারকা সাংসদের এই ভ্রমণের সঙ্গী হয়েছিলেন যশ দাশগুপ্ত। অবশ্য একসঙ্গে কোনও ছবি আপলোড করেননি তাঁরা। তবে একটি জায়গার ছবি একই সময়ে পোস্ট করা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, একসঙ্গে সময় কাটাচ্ছেন যশরত। এরপর অবশ্য অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। মা হয়েছে নুসরত, কোলে এসেছে একরত্তি পুত্র ঈশান। তাঁর পিতৃপরিচয় নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন যশ-নুসরত দুজনেই। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে নুসরত জানিয়েছেন, যশের সঙ্গে ভালোই অভিভাবকত্ব কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ডাবের ছবি আপলোড করেছিলেন নুসরত। তাঁর ওপর খোদাই করা ছিল নয়না নামটি। এই নামেই নুসরতকে ডাকতেন নিখিল। বিচ্ছেদের পরে নিখিলের ডাক নুসরতের স্টেটাসে কেন? প্রশ্নের উত্তর অবশ্য দেননি নুসরত। তেমনই আজ নেটমাধ্যমে শেয়ার করা ভিডিওতে নুসরতের কপালে দেখা মিলল একচিলতে সিঁদুরের। অবাক নেটাগরিকদের প্রশ্ন, পুরনো এই ভিডিও কি বিশেষ কোনও বার্তাবহ? নুসরতের ক্যাপশান অবশ্য বলছে, পুরনো সফরের সুখস্মৃতি মনে পড়ছে তাঁর। এটুকুই।

২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। সবসময় তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরতের গোটা মাতৃত্বের সফরেই তাঁকে আগলে রেখেছিলেন যশ। একরত্তির নাম ঈশান রেখেছিলেন নুসরত। নায়িকা চান, পিতৃপরিচয় নয়, আপাতত ঈশান বড় হোক মাতৃপরিচয়েই।

বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের চর্চায় বারবার সামনে এসেছে নুসরত জীবনী। তবে ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফেরার পরেই একাধিক ফটো শেয়ার করেছিলেন অভিনেত্রী। প্রত্যেক ছবির ক্যাপশনে ছিল আলাদা আলাদা বার্তা। 

সন্তানের জন্মের পর একটি ফটোশ্যুট করেন নুসরত। সেখানে শিশুপুত্রের পিতৃপরিচয় জানতে উৎসুক ছিল গোটা নেটদুনিয়া। নুসরতের ছবির সেই ক্যাপশনে নেটমহলে জল্পনা উস্কে দিয়েছিল যে সন্তানের বাবা কে? কারণ ক্যাপশানে নুসরত ফটো কার্টেসি দিয়েছিলেন 'ড্যাডি'-কে।

 

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget