এক্সপ্লোর

'বিজ্ঞাপনী চমক ভুলে দেশের জন্য কাজ করুন', প্রধানমন্ত্রীর জন্মদিনে ধারাল ট্যুইট নুসরতের

জন্মদিনে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল সাংসদ নুসরত জাহানের। নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্য়াল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে ট্যুইট করলেন অভিনেত্রী।

কলকাতা: জন্মদিনে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল সাংসদ নুসরত জাহানের। নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্য়াল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে ট্যুইট করলেন অভিনেত্রী। লিখলেন, 'জন্মদিনে বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি হোক।'

ব্যক্তিগত সম্পর্ক ও নতুন মাতৃত্ব নিয়ে সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকছেন নুসরত জাহান। তবে আজ ব্যক্তিগত সম্পর্কের কারণ নয়, চর্চায় নুসরতের ধারাল ট্যুইট। নুসরত লিখছেন, 'জন্মদিনে বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি হোক। আশা করছি সম্মানীয় প্রধানমন্ত্রী তার সমস্ত বিজ্ঞাপনী চমক ভুলে সেই সমস্ত কোটি কোটি মানুষের জন্য কাজ করবেন যাঁরা তাঁর দিকে তাকিয়ে রয়েছে। এটাই একজন যোগ্য প্রধানমন্ত্রীর মত কাজ।' ট্যুইটারে সেই সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়ে নুসরত লিখেছেন, 'ন্যাশানাল জুমলা ডে'।

আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিন। ১৯৫০ সালে জন্ম তাঁর। আজ ৭১ পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। 

তাঁর শুভ জন্মদিন ও সাংবিধানিক পদে নীরবিচ্ছিন্ন ২০ বছর সম্পূর্ণ উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির  "সেবা ও সমর্পণ অভিযান"। 

২০ দিনের কর্মসূচিতে একাধিক ইভেন্টের আয়োজন করতে হবে বলে নির্দেশ জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর জন্য দলের সব রাজ্য ইউনিটকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। 

দলের তরফে আগেই জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব ও "জনসেবার দুই দশক" পালন করা হবে। এই উপলক্ষে দলের তরফে আজ থেকে বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিজেপির বিভিন্ন বুথ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হচ্ছে। 

চিঠিতে দলীয় সদস্যদের বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করতে। এর পাশাপাশি নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টেও যোগ দেওয়া যাবে। 

দলের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উপলক্ষে সব জনপ্রতিনিধি রেশন বিতরণ কেন্দ্রে যাবেন এবং সেখানে ভিডিও ক্লিপ তৈরি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে। এর পাশাপাশি দলের যুব সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।

সেরা শিরোনাম

Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
Kangana Ranaut: আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা
আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা

ভিডিও

Baruipur Incident News |
Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget