এক্সপ্লোর

'Mayaa' Official Poster: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল রাজর্ষি দে-র 'মায়া' ছবির পোস্টার

'Mayaa': উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) বিখ্যাত নাটক 'ম্যাকবেথ'-কে (Macbeth) এবার সিনেমার রূপ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)।

কলকাতা: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি 'মায়া'র অফিশিয়াল পোস্টার ('Mayaa' Official Poster Out)। মাল্টি-স্টারার (Multi-Starrer) এই ছবির পোস্টার প্রকাশ্যে এল দুই ভাগে। একটি পোস্টারে ছবির সমস্ত অভিনেতাদের দেখা যাচ্ছে। অপর পোস্টারে রয়েছেন সকল অভিনেত্রীরা। 

প্রকাশ্যে 'মায়া'র অফিশিয়াল পোস্টার

উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) বিখ্যাত নাটক 'ম্যাকবেথ'-কে (Macbeth) এবার সিনেমার রূপ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। অবশ্যই তার প্রেক্ষাপট তৈরি হয়েছে বাঙালি আদলে।                                    

প্রসঙ্গত এই ছবিতে রয়েছেন বাংলা সিনে জগতের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল চরিত্রদের প্রথম লুক। এবার দেখা গেল ছবির পোস্টার। 'মায়া'য় অভিনয়ে  দেখা যাবে রাফিয়াত রাশিদ মিথিলা, কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে। প্রসঙ্গত এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে। 


Mayaa' Official Poster: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল রাজর্ষি দে-র 'মায়া' ছবির পোস্টার


Mayaa' Official Poster: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল রাজর্ষি দে-র 'মায়া' ছবির পোস্টার

পরিচালক রাজর্ষি দে-র কথায়, 'অবশেষে 'মায়া' মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব খুশি। বাংলা সিনেমায় শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নিয়ে এই প্রথমবার কাজ করা হচ্ছে। ১৯ জন অভিনেতা একসঙ্গে কাজ করেছেন এই ছবিতে। এবং তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছে এই ছবিতে। ২০২৩ সালে অনেকগুলো বড় রিলিজের মধ্যে সম্ভবত এটিও একটা হতে চলেছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাফিয়াত রাশিদ মিথিলার এটি প্রথম ভারতীয় বাংলা ছবি। ও দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছে আমরা জানি। ভারতে এটা প্রথম ছবি ওঁর। এছাড়া সাহিত্য বা নাটক থেকে ছবি তৈরির যে ট্রেন্ড সেটা তো ইতিমধ্যে অনির্বাণ (অনির্বাণ ভট্টাচার্য) 'বল্লভপুরের রূপকথা' করে তৈরি করেই দিল। নাটক থেকে তৈরি চলচ্চিত্র দর্শক কতটা পছন্দ করেন তা দেখলাম। আমার ধারণা ম্যাকবেথের এই সংস্করণও দর্শকের খুবই ভাল লাগবে।'                               

আরও পড়ুন: Devlina Kumar Birthday: স্ত্রী দেবলীনার জন্মদিনে নেট দুনিয়ায় ভালোবাসা উজাড় গৌরবের

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবিতেও এক ঝাঁক তারকাকে নিয়ে কাজ করেছিলেন পরিচালক। 'ডি এস আর এন্টারটেনমেন্ট হাউজ' নিবেদিত ও দেবদাস বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত 'মায়া' প্রেক্ষাগৃহে আসছে খুব শীঘ্রই। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget