এক্সপ্লোর

OMG 2 Release Date: ১১ বছর পর 'ওহ মাই গড ২' নিয়ে ফিরছেন অক্ষয় কুমার, কবে মুক্তি?

OMG 2: 'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

নয়াদিল্লি: ছবির ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ (Release Date Announced)। কথা হচ্ছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'ওহ মাই গড ২' ছবির (OMG 2)। ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন অক্ষয়। 

কবে মুক্তি পাচ্ছে 'ওহ মাই গড ২'?

২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। মুক্তির সময় তো বটেই, তারপরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে ছবির মুক্তির তারিখ এল প্রকাশ্যে। ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পাবে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 

'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবারের পোস্টার থেকেই স্পষ্ট, শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। 

শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্ট করে অক্ষয় কুমার এই ছবির প্রেক্ষাগৃহে আসার তারিখ ঘোষণা করেন। এদিনও প্রকাশ্যে আসে অপর একটি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে নীল প্রেক্ষাপটে হাতে শিবের ডুগডুগি নিয়ে, মাথায় লম্বা জটা ও খোঁপা নিয়ে অক্ষয় কুমার। গোটা পোস্টার জুড়ে হিন্দি হরফে লেখা ১১ অগাস্ট। পোস্টারের নিচের দিকে লেখা 'ওএমজি ২'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

প্রসঙ্গত, 'ওহ মাই গড ২' ছবি প্রেক্ষাগৃহে মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির। বিশেষজ্ঞদের মতে এই লড়াই দেখার মতো হতে চলেছে। এছাড়া সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২: দ্য কথা কন্টিনিউজ'-এর সঙ্গেও লড়াই হবে এই ছবির। ২০০১ সালের সফল ছবি 'গদর: এক প্রেম কথা'র দ্বিতীয় সংস্করণ এটি। 

আরও পড়ুন: Health News : ১১ শতাংশের বেশি ডায়াবেটিক, ৩৬ শতাংশ হাইপারটেনসনে আক্রান্ত দেশে

২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েককে দেখা যাবে। ছবির পরিচালক অমিত রাই। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget