এক্সপ্লোর

Amitabh Bachchan on Pamela Chopra's demise: 'একে একে সবাই আমাদের ছেড়ে যাচ্ছে...!' পামেলা চোপড়ার মৃত্যুতে শোকাহত বিগ বি

Amitabh Bachchan on Pamela Chopra's demise: 'জীবন ভীষণই অপ্রত্য়াশিত', আবেগতাড়িত অমিতাভ বচ্চন।

কলকাতা:  বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত পরিচালক-প্রযোজক (Director-Producer) যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra Passes Away)। বয়স হয়েছিল ৭৪। এবার তাঁর স্মরণে কলম ধরলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, পামেলা চোপড়ার অত্যন্ত আকস্মিক খবর। তাঁর সঙ্গে কাটানো অনেক মুহূর্তের স্মৃতি ভিড় করে আসছে। একে একে তারা সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে...! জীবন ভীষণই অপ্রত্য়াশিত।'

আরও পড়ুন...

Jiah Khan Suicide Case: জিয়া খানের মৃত্য়ু-তদন্তে নতুন মোড়? ২৮শে এপ্রিল শুনানি

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক, 'যশ রাজ ফিল্মস'-এর প্রতিষ্ঠাতা যশ চোপড়ার স্ত্রী, প্রয়াত হন ২০ এপ্রিল সকালে। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। অবস্থার অবনতি এমনই হয় যে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করতে হয়। শত চেষ্টা সত্ত্বেও বার্ধক্যের সঙ্গে লড়াই শেষে ২০ এপ্রিল মৃত্যু হয় তাঁর।

এক জাতীয় স্তরের বিনোদন পত্রিকা সূত্রে খবর, পামেলা চোপড়া প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়া নিয়ে। ডাক্তার প্রহ্লাদ প্রভুদেসাই বলেন, 'আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে তিনি লীলাবতি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। ওঁর নিউমোনিয়া হয়েছিল।'

পামেলা চোপড়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই 'যশ রাজ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, 'ভারী হৃদয় নিয়ে, চোপড়া পরিবার আপনাদের জানাচ্ছে যে পামেলা চোপড়া, ৭৪, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ে সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং এই কঠিন ও দুঃখের সময় পরিবার আপনাদের কাছ থেকে খানিক গোপনীয়তা প্রার্থনা করছে।'

পামেলা চোপড়ার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর এবং যশ চোপড়ার অজস্র ছবির গানে গলা দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে স্বামী যশ চোপড়ার সঙ্গে 'দিল তো পাগল হ্যায়' ছবির গল্প লিখেওছিলেন। সঙ্গী ছিলেন তাঁদের বড় ছেলে আদিত্য চোপড়া ও পেশাগত লেখিকা তনুজা চন্দ্র। 'সিলসিলা' ও 'সওয়াল' ছবিতে তিনি কস্টিউম  ডিজাইনার হিসেবেও কাজ' করেছেন। 'কভি কভি'র চিত্রনাট্যও লিখেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'যশ রাজ ফিল্মস'-এর ওপর তৈরি তথ্যচিত্র 'দ্য রোম্যান্টিকস'-এ। যশ চোপড়ার জীবন ও কেরিয়ারের অনেক অজানা তথ্য শোনা যায় সেখানে তাঁর মুখ থেকে।

১৯৭০ সালে বিয়ে যশ ও পামেলার বিয়ে হয়। তাঁদের দুই সন্তান, আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। আদিত্য একজন সফল চিত্র পরিচালক ও প্রযোজক। অন্যদিকে উদয় চোপড়া অভিনেতা ও চিত্র পরিচালকও বটে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget