এক্সপ্লোর

Jaya Chatterjee: একের পর এক কাজ, এবার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়ের

Jaya Chatterjee Update: এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়কে। পরিচালক জয়ব্রত দাসের পরিচালনায় নতুন স্বাধীন থ্রিলার ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া।

কলকাতা: হাতে রয়েছে একের পর এক কাজ। তারই মাঝে সুখবর অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়ের (Jaya Chatterjee) জন্য। বড়পর্দায় অভিনয়ে আত্মপ্রকাশ (big screen debut) করতে চলেছেন তিনি। ক্রমশ প্রকাশ্যে আসতে চলেছে নতুন ছবির বিস্তারিত আপডেট।

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়

এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়কে। পরিচালক জয়ব্রত দাসের পরিচালনায় নতুন স্বাধীন থ্রিলার ছবিতে অভিনয় করছেন জয়া। তাঁর চরিত্রের নামও জয়া। ছবিতে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু ও পায়েল সরকার। খুব তাড়াতাড়ি ছবির ফার্স্ট লুক দর্শকের সামনে আসবে বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে পরিচালক অর্জুন দত্তের আগামী  ছবি 'ডিপ ফ্রিজ'-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়কে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চট্টোপাধ্যায়। বিচ্ছেদ মানেই কি সম্পর্কের শেষ? নাকি রয়ে যায় এক চিরন্তন টান? সেই গল্পই পর্দায় তুলে ধরবেন অর্জুন। 

এছাড়া ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি প্রজেক্ট আসছে অভিনেত্রীর। অন্যদিকে পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালনায় একটি ফিচার ফিল্মে অভিনয় করছেন অভিনেত্রী। পরিচালক সপ্তাশ্ব বসুর কথায়, 'আমার আগামী ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়। এর আগে আমি ওঁর অভিনয় দেখেছি, আমার গল্পে যে চরিত্রটির জন্য অভিনেত্রী খোঁজা হচ্ছিল, সেই চরিত্রের সঙ্গে জয়ার লুক ভীষণভাবে মিলে গিয়েছে। খুব তাড়াতাড়িই সেই ছবির ঘোষণা করা হবে।'

আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

এর আগে নানা টিভিসি ও একাধিক ব্র্যান্ডের ফটোশ্যুটে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। অভিনেত্রীর কথায়, 'ভাল ছবিতে ভাল চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার দর্শকদের ভাল অভিনয় উপহার দিতে পারব। আশা করছি আমার আগামী ছবিগুলির জন্য আমার দর্শকরা আমায় ভালবাসা দেবেন। আগামী আরও কিছু ছবির ঘোষণা শীঘ্রই করা হবে। সেগুলির অপেক্ষায় আছি।'

মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget