এক্সপ্লোর

Oscar winners: অস্কার বিজয়ীরা কী পুরস্কারের সাথে টাকা পান? আর কী কী সুবিধা দেওয়া হয়? জানুন বিস্তারিত

Oscars 2026: 'অস্কার' সম্মান প্রদানের পাশাপাশি আর কী কী দেওয়া হয় বিজয়ীদের? আসুন জেনে নেওয়া যাক অস্কার বিজয়ীরা কী কী সুবিধা পান। 

লস অ্যাঞ্জেলেস: ঘোষিত হয়েছে ২০২৬ সালের অস্কারের বিজয়ীদের নাম। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় এই ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another) সেরা ছবি ও পরিচালকের শিরোপা জিতে নেয়। রায়ান কুগলার পরিচালিত 'সিনার্স' সিনেমাটি সেরা অভিনেতা সহ বেশ কয়েকটি পুরষ্কার জিতে নয়া রেকর্ড গড়েছে। এছাড়াও, সেরা অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী, গান, অ্যানিমেটেড ছবি, সেরা আন্তর্জাতিক ছবি, সেরা তথ্যচিত্র, সেরা চিত্রনাট্য সহ একাধিক বিভাগ পুরস্কার জিতে নেয়। কিন্তু আপনারা কি জানেন এই 'অস্কার' সম্মান প্রদানের পাশাপাশি আর কী কী দেওয়া হয় বিজয়ীদের? আসুন জেনে নেওয়া যাক অস্কার বিজয়ীরা কী কী সুবিধা পান। 

অস্কার বিজয়ীরা কী কী সুবিধা পান ?

সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো 'অস্কার'। আমরা অনেকেই ভাবি এই সম্মান প্রদানের পাশাপাশি হয়ত মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় বিজয়ীদের। কিন্তু না, বিজয়ীরা কোনও টাকা পান না। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা ছবি বা সেরা পরিচালক সহ কোনও বিভাগের জন্যই নগদ টাকার পুরস্কার প্রদান করে না। তবে সুবিধা পান অন্যভাবে। 

অস্কারের এই আইকনিক মূর্তি সোনার প্রলেপযুক্ত হয়। কিন্তু অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, বিজয়ীরা কোনও ভাবেই এটি বিক্রি করতে পারবেন না। এই অস্কার মূর্তিটি তৈরি করতে ভারতীয় মুদ্রায় খরচ হয় প্রায় ৩৬,০০০ টাকারও বেশি।

বিজয়ীরা কী কী সুবিধা পান ?

১. অস্কার জেতার পর চলচ্চিত্র জগতে তাঁদের সম্মান ও দর বৃদ্ধি পায়। একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেতাদের আয় প্রায় ২০% বৃদ্ধি পেতে পারে। 
২. অস্কার জেতার পর বিজয়ীরা বড় বড় ব্র্যান্ডের চলচ্চিত্রে মূল চরিত্রে সুযোগ পান। 
৩. বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন সংস্থার হয়ে মোটা টাকার বিনিময়ে ব্র্যান্ডের প্রচারের অনুমোদন পান।
৪. যেসব চলচ্চিত্র সেরা ছবি বা অন্যান্য বিভাগে অস্কার জিতেছে, তাদের টিকিট বিক্রি এবং স্ট্রিমিং-এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 

কোন কোন অভিনেত্রী-অভিনেতারা মনোনীত হয়েছিলেন ?

অভিনেতা
মাইকেল বি জর্ডান (সিনার্স), লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ভাগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট), ইথান হক (ব্লু মুন) এবং টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম)।

অভিনেত্রী 
জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), কেট হাডসন (সং সাঙ ব্লু), রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ) এবং রেনাতে রাইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু)।

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget