এক্সপ্লোর

OTT Round Up: দর্শকদের মন জয় করতে পারল 'স্পেশাল অপস ১.৫'? জেনে নিন, এই সপ্তাহে কী কী দেখতেই হবে ওটিটি-তে

OTT Round Up: আবারও কে কে মেনন, সকলের মন জয় করেছেন। হিম্মত সিংহের ভূমিকায় তাঁর জোয়ান বয়স বোঝাতে একাধিক প্রস্থেটিক ও ভিএফএক্সের ব্যবহার করা হয়েছে। বিনয় পাঠক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

নয়াদিল্লি: এই সপ্তাহে মুক্তি পেয়েছে 'স্পেশাল অপস ১.৫'। এটি প্রথম সিজনের প্রিক্যুয়েল যা গত বছর মুক্তির পর বেশ আলোড়ন তৈরি করেছিল। এমনকী 'স্ক্যাম ১৯৯২'-এর মুক্তি পাওয়া পর্যন্ত নীরজ পাণ্ডের সৃষ্টি ও শিবম নাইয়ার পরিচালিত ওয়েব সিরিজটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছিল। সেই কারণে এর প্রিক্যুয়েল নিয়েও বেশ উত্তেজিত ছিলেন দর্শকরা। যদিও অনেকের মতে এই সিরিজের নাম হওয়া উচিত ছিল 'স্পেশ্যাল অপস ০.৫'।

আবারও কে কে মেনন, সকলের মন জয় করেছেন। হিম্মত সিংহের ভূমিকায় তাঁর জোয়ান বয়স বোঝাতে একাধিক প্রস্থেটিক ও ভিএফএক্সের ব্যবহার করা হয়েছে। বিনয় পাঠক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। যদিও আগের সিজনের মতো একটানা রহস্যের রেশ ধরে রাখতে খানিক ব্যর্থ হয়েছে এই সিরিজ, মত দর্শকদের।

কী কী সিরিজ ও সিনেমা আসছে অনলাইনে?

অরিজিনাল সিনেমা ধামাকা ও দুটো ওয়েব সিরিজ 'মৎস কাণ্ড' ও 'ইওর অনার ২' আসছে। এগুলিতে থাকবে থ্রিল, রহস্য ও অ্যাকশনের ভরপুর মিশেল।

ওটিটি-তে কোনও বড়পর্দার নায়ক নিয়ে তৈরি অরিজিনাল ছবি 'ধামাকা'। অভিনয়ে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। যদিও ওয়েব সিরিজ 'দ্য এন্ড'-এর ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন তাঁর ওয়েব সিরিজ 'রুদ্র'-র শ্যুটিং করছেন। এগুলি এখনই মুক্তি পাচ্ছে না। 'ধামাকা' ছবিটি একটু আলাদা কারণ এটি শ্যুটিং হয়েছিল মাত্র ১০ দিনে।

ছবিটির প্রোডাকশনের কাজ প্রায় শেষ। এবার এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এছাড়া এম এক্স প্লেয়ারে মুক্তি পাচ্ছে 'মৎস্য কাণ্ড' এবং 'ইওর অনার ২' মুক্তি পাবে সোনি লিভে। 'ইওর অনার ২'-এর হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেতা জিমি শেরগিল।

কবে কী মুক্তি পাচ্ছে?

মৎস্য কাণ্ড মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর, এম এক্স প্লেয়ারে

ধামাতা মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর, নেটফ্লিক্সে

ইওর অনার ২ মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget