এক্সপ্লোর

Paka Dakha Shoot: ফ্লোরে জিৎ গঙ্গোপাধ্যায়, বাবা যাদবের নির্দেশে 'পাকা দেখা'-র গানের শ্যুটিং করলেন সোহম-সুস্মিতা

রুপোলি পর্দায় গানে পা মেলাতে দেখা যাবে সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎ গঙ্গোপাধ্যায় ও বাবা যাদবের সঙ্গে শ্যুটিং করে কেমন অভিজ্ঞতা হল দুই অভিনেত্রী অভিনেত্রীর?

কলকাতা: জমে উঠেছে শ্যুটিং ফ্লোর। কালো কোট প্যান্টে হাজির নায়ক, পাশে ঝলমলে পাশ্চাত্য পোশাকে তৈরি নায়িকাও। সেটে হাজির সঙ্গীত পরিচালকও। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'পাকা দেখা' ছবির শ্যুটিংয়ে হঠাৎ হাজির জিৎ গঙ্গোপাধ্যায়। বাবা যাদবের পরিচালনায় নিজের গানের শ্যুটিং দেখে অভিভূত তিনি। রুপোলি পর্দায় এই গানে পা মেলাতে দেখা যাবে সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎ গঙ্গোপাধ্যায় ও বাবা যাদবের সঙ্গে শ্যুটিং করে কেমন অভিজ্ঞতা হল দুই অভিনেত্রী অভিনেত্রীর?

অনেকদিন পর কোনও শ্যুটিং ফ্লোরে এলেন জিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালক বলছেন, 'পাকা দেখা শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। মামা-মাসির বিয়েতে পাকা দেখা-র প্রচলন ছিল তখন। এই ছবিটা একটা নিপাট বাংলা ছবি। আমি এখনও 'বসন্ত বিলাপ', 'সাড়ে চুয়াত্তর', 'ওগো বধূ সুন্দরী' -এর মত ছবিগুলি দেখি। ওগুলো কখনও পুরনো হয় না। পাকা দেখা ছবিটাও এমনই বাংলা হাসির ছবি। কলকাতায় গানের শ্যুটিং খুব একটা হয় না। আর আমারও গানের শ্যুটিংয়ে উপস্থিত থাকা হয় না। 'পাকা দেখা'-র ফ্লোরে এসে ভীষণ ভালো লাগছে।'

জিৎকে ফ্লোরে পেয়ে খুশি সোহমও। বললেন, 'আমি জিৎদার সঙ্গে এত কাজ করেছি কিন্তু ওঁকে ফ্লোরে পাইনি কখনও। জিৎদা ফ্লোরে এসে সবাইকে উৎসাহ দিয়েছে। আর বাবা যাদবের সঙ্গে আমার কতগুলো হিট গান আছে আমি ভুলেই গিয়েছি। আর এই গানের মধ্যে ছবির গল্পটাও মিশে রয়েছে। গানটায় সুস্মিতা নাচ করছে আর আমি সেখানে এসে ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি। ভীষণ মজা করে শ্যুটিং করছি সবাই।' জিৎ গঙ্গোপাধ্যায়ের গানে প্রথমবার কাজ করে খুশি নায়িকা সুস্মিতাও। তিনি বলছেন, 'এই গানটা অনেকটা আইটেম সং-এর মত। দর্শকরা আমায় একেবারে অন্যভাবে দেখতে পাবেন। আমি জিৎ দা আর বাবা যাদবের সঙ্গে এই প্রথম কাজ করছি। আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev-Anirban: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
Rahul Death Controversy: 'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
Rahul Death Controversy: রাহুলের মৃত্যুর পরে এখন কেমন আছেন শ্বেতা? কেন আড়ালে রয়েছেন তিনি?
রাহুলের মৃত্যুর পরে এখন কেমন আছেন শ্বেতা? কেন আড়ালে রয়েছেন তিনি?
Paran Bandopadhyay: ছোটদের নিয়ে সিনেমা, ভূত সাজবেন পরাণ বন্দ্যোপাধ্যায়! কেন এই সিদ্ধান্ত?
ছোটদের নিয়ে সিনেমা, ভূত সাজবেন পরাণ বন্দ্যোপাধ্যায়! কেন এই সিদ্ধান্ত?

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget