এক্সপ্লোর

Pankaj Dheer: শেষকৃত্যে এলেন সলমন, কান্নায় ভেঙে পড়লেন ছেলে, স্ত্রী! পঙ্কজ ধীরকে শেষ বিদায় জানাল বলিউড

Salman Khan: দীর্ঘ কেরিয়ার পঙ্কজ ধীরের, কাজ করেছেন অনেক হিন্দি সিনেমা আর ধারাবাহিকে। অভিনেতার শেষযাত্রায় সামিল হয়েছিলেন বলিউডের অনেকেই

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহাভারত খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত।
  • পঙ্কজ ধীরের শেষকৃত্যে সলমন খান, সিদ্ধার্থ মালহোত্রা উপস্থিত।
  • মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান।
  • পুনম ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু, পরে বহু হিট ছবিতে অভিনয়।

কলকাতা: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, অকালেই প্রয়াত হলেন ‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল, ৬৮ বছর। অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ গোটা বলিউড। আর আজ, অভিনেতার শেষযাত্রায় সামিল হলেন, সলমন খান (Salman Khan) থেকে শুরু করে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও অন্যান্য বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। শেষযাত্রায় আবেগঘন পঙ্কজ ধীরের ছেলে, নিকিতিন ধীর।

দীর্ঘ কেরিয়ার পঙ্কজ ধীরের, কাজ করেছেন অনেক হিন্দি সিনেমা আর ধারাবাহিকে। অভিনেতার শেষযাত্রায় সামিল হয়েছিলেন বলিউডের অনেকেই। ছেলে নিকিতিনি-কে বুকে টেনে নেন সলমন খান। আশ্বাস দেন পাশে থাকার। কুশল ট্যান্ডন ও এসেছিলেন পঙ্কজ ধীরের শেষকৃত্যে। শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়েন পঙ্কজের স্ত্রী-ও। নিকিতিনিকে সামলাতে দেখা যায় মাকে। বাবার বিদায়বেলায় ছেলে নিকিতিন লেখেন, 'যা হোক, আগামীদিনে দেখে নেওয়া যাবে। যা থাকার সেটা থাকবে। যা চলে গিয়েছে, তা চলে যেতে দাও। শিব সব সামলে নেবে'।

বিআর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। ওই একটি চরিত্রই ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। এর পরও বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। হিন্দি সিরিয়ালও করেছেন চুটিয়ে। তবে 'মহাভারত' অভিনেতা হিসেবেই তাঁকে চিনতেন সকলে। 'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়। শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন। সেখানে পঙ্কজের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যার চরণে ফুল নিবেদন করতেন সাধারণ মানুষ। অর্থাৎ কর্ণ-রূপে পূজিত হতেন পঙ্কজই। টিভি সিরিয়ালের কোনও অভিনেতা এত সম্মান পেয়েছেন বলে স্মরণাতীত।

তবে টেলিভিশন পরিচিতি দিলেও, পঙ্কজের অভিনয় জীবন শুরু হয় ছবির হাত ধরে। ১৯৮১ সালে 'পুনম' ছবির মাধ্যমে জেবিউ করেন তিনি। 'মেরা সুহাগ', 'জীবন এক সংঘর্ষ'-এর মতো বেশ কিছু ছবিতে পর পর অভিনয় করলেও, সফল হয়নি সেগুলি। কিন্তু বিআর চোপড়ার 'মহাভারত' পঙ্কজের জীবন পাল্টে দেয়। কর্ণের চরিত্রে তাঁর অভিনয়, দেহভঙ্গি সকলের মনে ধরে। এর পর, আর পিছন ফিরে তাকাতে হয়নি পঙ্কজকে। 'সনম' বেওয়াফা ,'সড়ক', 'সোলজার', 'বাদশা', 'আন্দাজ'-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পান যেমন, তেমনই টেলিভিশনে 'চন্দ্রকান্ত', 'সসুরাল সিমরকা', 'দেবোঁ কে দেব...মহাদেব'-এর মতো সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget