এক্সপ্লোর

ডিসেম্বরেই অর্জুনকে বিয়ে করছেন পাওলি দাম

নিবেদিতা দে

বিয়ের ফুল ফুটল পাওলি দামের। ডিসেম্বরের ৪ তারিখে আগ্নিসাক্ষী রেখে, লাল বেনারসীতে, সিঁদুরে-ফুলে-চন্দনে একেবারে বাঙালি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। গুয়াহাটিতে বিয়ে। পাত্র গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব। ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তার পর সান ফ্রান্সিসকোয়। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত। বছর দুয়েক আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেওয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়। অর্জুনের দিদি দিল্লিতে থাকায়, মাঝে মধ্যে দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে। সংবাদ মাধ্যমে ইতিউতি তাঁদের নিয়ে কথা প্রকাশিতও হয়। কিন্তু মাত্র দিন দু’য়েক আগে বিয়ের দিন স্থির হয়েছে। দিল্লিতে হিন্দি ছবি ‘হালকা’র শ্যুটিংয়ে ছিলেন পাওলি। রণবীর সোরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে বরের দিদির সঙ্গে বসে বিয়ের দিনও পাকা করেন। আর ফিরে এসে গতকালই ছিল বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’-এর প্রিমিয়ার। image বিয়ের পরে এ ভাবেই হয়তো কলকাতা-দিল্লি-গুয়াহাটি করতে হবে পাওলিকে। ‘তিথির অতিথি’ সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু। তার পরে ধীরে ধীরে নানা ছবির পরে গৌতম ঘোষের ‘কালবেলা’ই তাঁকে অভিনেত্রীর অন্য পরিচয়ে পৌঁছে দেয়। ‘ছত্রাক’-এর সাফল্য এবং তারপর নানা ভিন্নধর্মী ছবিতে পাওলি নিজেকে প্রমাণ করেন। ‘হেট স্টোরি’ দিয়ে তাঁর হিন্দি ছবিতে প্রবেশ। এর মাঝে টিভি ধারাবাহিক ‘মহানায়ক’-এ সুচিত্রা সেন হিসেবে তিনি ছাপ রেখেছেন নিজের কাজের। জানা গিয়েছে, বিয়ে করলেও ছবি করা তিনি সমান তালে চালিয়ে যাবেন। ঠিক হয়েছে, গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে। তার পর ৬ তারিখে ওখানেই রিসেপশন এবং ফুলশয্যা। তার কিছুদিন পরে কলকাতায় সাড়ম্বরে রিসেপশনের আয়োজন হবে। দিনটা অবশ্য এখনও স্থির হয়নি। কলকাতার রিসেপশনে তিনি লেহেঙ্গা-চোলিই পরবেন, ঠিক করেছেন পাওলি। দিল্লিতে ঘুরে ঘুরে বিভিন্ন ফ্যাশন স্টোরে লেহেঙ্গা নাড়াচাড়াও করেছেন তিনি। ডিজাইনার পোশাকই পরবেন কলকাতার রিসেপশনে। তবে সেটা জয় মিত্র না রোহিত বাল— সেটা স্থির করতে পারেননি। সব মিলিয়ে, ধীরে-সুস্থেই চলছে বিয়ের প্রস্তুতি। পাওলির সঙ্গে যোগাযোগ করা হলে ‘টোপ’-এর প্রিমিয়র থেকে তিনি শুধু বললেন, ‘‘এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাইছি না।’’ সমস্ত ছবি সৌজন্যে আনন্দবাজার পত্রিকা

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget