এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এর গল্প থেকে শ্যুটিং লোকেশন, সমস্ত তথ্য ফাঁস করে দিলেন পরেশ রাওয়াল!

Paresh Rawal: সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, পরেশ রাওয়াল নাকি ছবির গল্প থেকে শ্যুটিং লোকেশন সমস্ত কিছুই ফাঁস করে দিয়েছেন।

মুম্বই: আসছে জনপ্রিয় বলিউড ছবি 'হেরা ফেরি'র তৃতীয় ভাগ 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। ইতিমধ্যেই এই ছবির ঘোষণা হয়েছে। তার সঙ্গে এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তৃতীয় ভাগে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল, 'হেরা ফেরি ৩'-এ অভিনয় করতে রাজী হননি বলিউডের খিলাড়ি। আবার সম্প্রতি শোনা গিয়েছে, দর্শকদের চাহিদা এবং নির্মাতাদের বিশেষ অনুরোধে ছবির কাজ নাকি তিনি শুরু করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ফিরোজ নাদিয়াদওয়ালার এম্পায়ার স্টুডিওতে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছবির প্রোমোও শ্যুট করেন। তার প্রথম ছবিও সামনে আসে। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, পরেশ রাওয়াল (Paresh Rawal) নাকি ছবির গল্প থেকে শ্যুটিং লোকেশন সমস্ত কিছুই ফাঁস করে দিয়েছেন।

'হেরা ফেরি ৩'-এর সমস্ত তথ্য ফাঁস করলেন পরেশ রাওয়াল?

সম্প্রতি এক সাক্ষাতকারে 'হেরা ফেরি ৩' সম্পর্কে নানা কথা বলেন পরেশ রাওয়াল। সেখানেই তিনি জানালেন যে, চলতি বছরের মে মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে। মুম্বই এবং বিদেশের নানা প্রান্তে ছবির শ্যুটিং হবে। অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে অভিনয় তাঁর কাছে ঘরের ফেরার মতো। এমনটাই জানালেন পরেশ রাওয়াল। অভিনেতা বলেন, 'ওদের সঙ্গে দেখা হয়ে মনে হল যেন ঘরে ফিরলাম। অক্ষয় আর সুনীলের সঙ্গে সবসময় মজা করে কাজ হয়। ওরা অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। তাছাড়া নিজেদের কাজ নিয়ে অনিশ্চয়তাতেও ভোগে না। আমাদের একে অপরের প্রতি সম্মান আছে। আমাদের পর্দার বাইরের রসায়ন প্রভাবে ফেলে পর্দাতেও।'

ছবির গল্প এবং শ্যুটিং লোকেশন প্রসঙ্গে পরেশ রাওয়াল বলেন, 'হেরা ফেরি ৩-এর শ্যুটিং হবে বিদেশের নানা লোকেশনে। আবু ধাবি, দুবাই এবং লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় ছবির শ্যুটিং হবে। বাবু ভাইয়া, রাজু আর শ্যাম বিদেশ যাবে। আর সেখানেই তাদের হেরা ফেরি শুরু হবে।'

আরও পড়ুন - Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আলিয়ার

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল 'হেরা ফেরি ৩'-এ থাকবেন না অক্ষয় কুমার। তাঁর পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই তিন জনকে পর্দায় একসঙ্গে দেখা দর্শকদের কাছে নস্ট্যালজিয়ার থেকে কম কিছু নয়। 'হেরা ফেরি' ও 'ফির হেরা ফেরি' মানুষের অত্যন্ত পছন্দের দুটি ছবি। এবার ফের শোনা যাচ্ছে আগামী ছবিতেও দেখা যাবে তিন তারকার ট্রাওই। স্বভাবতই উচ্ছ্বসিত নেটিজেনরা। এমনকী অনুরাগীদের দাবি এই ছবি ফের বক্স অফিস রেকর্ড (Box Office Records) ভাঙবে। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মুম্বইয়ে শ্যুটিং শুরু করেছেন অক্ষয়, সুনীল ও পরেশ। এছাড়াও শোনা যাচ্ছে অনীশ বাজমি নন, এই ছবির পরিচালনা করবেন ফারহাদ। গত বছর, নভেম্বর মাসে, অক্ষয় কুমার জানিয়েছিলেন 'হেরা ফেরি ৩'-এর অংশ হবেন না তিনি। তবে তাঁদের শ্যুটিং শুরুর খবরে উচ্ছ্বসিত নেট দুনিয়া। ভাইরাল হয়েছে একাধিক মিম। 

সেরা শিরোনাম

Soham Chakraborty: ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
Bollywood News: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
Prabhat Roy: গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা
গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা
Anupam Roy: প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা
প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget