এক্সপ্লোর

Paresh Rawal: ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

Paresh Rawal News: এই ছবির যখন ঘোষণা হয়েছিল, তখন এই ছবিতে থাকার কথা ছিল পরেশ রাওয়ালেরও। সেই ভাবেই ছবির ঘোষণা করা হয়েছিল

কলকাতা: এই ছবির সিক্যুয়ালের খবর পেয়ে অনুরাগীরা যারপরনাই খুশি হয়েছিলেন। দীর্ঘদিন পরে পর্দায় ফিরতে চলেছে 'হেরা ফেরি'-র সিক্যুয়াল। এই সিনেমার ৩ প্রধান মুখ, অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Suniel Shetty) আর পরেশ রাওয়াল (Paresh Rawal)। তবে অনুরাগীদের জন্য বড় দুঃসংবাদ। 'হেরা ফেরি'-র সিক্যুয়াল-এ আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে। তিনি নিজেই এই খবর জানিয়েছেন যে, হেরা ফেরি-র সিক্যুয়াল ছাড়তে চলেছেন তিনি। এই সিরিজের নতুন সিনেমায় আর দেখা যাবে না তাঁকে।

কিন্তু কী হল হঠাৎ? এই ছবির যখন ঘোষণা হয়েছিল, তখন এই ছবিতে থাকার কথা ছিল পরেশ রাওয়ালেরও। সেই ভাবেই ছবির ঘোষণা করা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল ৩ জনের ছবিও। এই ছবি যে এই 'ত্রয়ী'-কে ছাড়া অসম্ভব, তা স্পষ্ট করে দিয়েছিলেন পরিচালক। তবে হঠাৎ কি হল যে এই ৩ জনের মধ্যে একজন ছবি থেকে সরে দাঁড়ালেন? সদ্য বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, তাঁকে হেরা ফেরি ৩-তে আর দেখা যাবে না। ছবি সমালোচক সুমিত কাদেলও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়ে তথ্য দিয়েছেন এবং জানিয়েছেন যে পরেশ রাওয়াল সৃজনশীল মতবিরোধের কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।


Paresh Rawal: ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪ -এর সময় অক্ষয় কুমার এই ছবিটিকে ঘিরে গুঞ্জন আরও তীব্র করে তুলেছিলেন। এই ঘোষণার পরে, অনুরাগীরা সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন মন্তব্যে। আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়দর্শন আগেই বলেছিলেন, ‘ হেরা ফেরির তৃতীয় অধ্যায়টি তৈরি করা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ অনেক বেশি প্রত্যাশা থাকবে। চরিত্রগুলি বৃদ্ধ হয়ে গেছে এবং সেই অনুযায়ী গল্প বাঁধতে হবে, মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে... এগুলি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। দেখি এটা কিভাবে কাজ করে।’ ‘হেরা ফেরি’-র প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এরপরে হেরা ফেরি ২ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এরপরে, ১৯ বছর পরে আসতে চলেছে ‘হেরা ফেরি ৩’। সেই কারণে দর্শকদের যে প্রত্যাশা থাকবে সে আর নতুন কী?

এর আগে একবার শোনা গিয়েছিল, 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমার নাকি থাকবেন না। তাঁর জায়গায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের নস্ট্যালজিয়াকে মাথায় রেখে এই ট্রিওকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। তবে পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর পরে কী হবে, সেটাই এখন দেখার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget