এক্সপ্লোর

Parineeti-Raghav: ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশন পার্টি পরিণীতি-রাঘবের, ফাঁস আমন্ত্রণ পত্র

Wedding Reception: সূত্রের খবর, আপ নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হবে রাজকীয় ঢঙে পাঞ্জাবী মতে, ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বরে, 'দ্য ওবেরয় উদয়বিলাস'-এর 'লীলা প্যালেস'-এ। 

নয়াদিল্লি: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) সাত পাকে বাঁধা পড়বেন উদয়পুরে (Udaipur), ২৩ ও ২৪ সেপ্টেম্বর। এবার প্রকাশ্যে এল, তারকা বিয়ের রিসেপশন পার্টির (Reception Party) আমন্ত্রণ পত্র। ভাইরাল হল সেই ছবি। শোনা যাচ্ছে রিসেপশন পার্টির দিন স্থির হয়েছে ৩০ সেপ্টেম্বর। 

৩০ সেপ্টেম্বর রিসেপশন পরিণীতি-রাঘবের, ভাইরাল, আমন্ত্রণ পত্র

চণ্ডীগড়ের তাজ হোটেলে ৩০ সেপ্টেম্বর রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা জুটি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। হবু দম্পতি যদিও এই বিয়ের আসর গোপন রাখারই চেষ্টা করেছেন। তবে যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে আইভরি রঙের এক আমন্ত্রণ পত্র। 

আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, 'অলকা ও সুনীল চাড্ডা, রাঘব চাড্ডার অভিভাবক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তাঁদের ছেলে রাঘব ও পরিণীতি, রীনা ও পবন চোপড়ার মেয়ের রিসেপশন লাঞ্চে, ৩০ সেপ্টেম্বর ২০২৩, তাজ চণ্ডীগড়ে।'

সূত্রের খবর, আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হবে রাজকীয় ঢঙে পাঞ্জাবী মতে, ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বরে, 'দ্য ওবেরয় উদয়বিলাস'-এর 'লীলা প্যালেস'-এ। 

প্রাথমিকভাবে সূত্রের খবর, অনুষ্ঠানে হাজির থাকবেন ২০০ জন অতিথি। এঁদের মধ্যে ৫০ জনেরও বেশি থাকবেন ভিভিআইপি অতিথি। একজন কেন্দ্রীয় নেতা, অপর জন তারকা অভিনেত্রী, তাঁদের বিয়েতে ভিআইরি গেস্ট থাকবেন, তা বলাই বাহুল্য। অতিথিদের তালিকায় খুব স্বাভাবিকভাবেই নাম আছে আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এবং পঞ্জাবের ভগবন্ত মানের। 

পরিণীতি চোপড়ার তুতো দিদি, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, তাঁর বর ও তারকা গায়ক নিক জোনাস এবং তাঁদের মেয়ে মালতীও উপস্থিত থাকবেন বিয়েতে। 

সূত্রের খবর, তারকাদ্বয় দুটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন। একটি গুরুগ্রামে, অপরটি চণ্ডীগড়ে। বিয়ের আগের অনুষ্ঠান শুরু হবে ২৩ সেপ্টেম্বর, ঘনিষ্ঠ সূত্রে খবর। 

আরও পড়ুন: The Vaccine War Trailer: ভারতের 'দেশীয়' টিকা আবিষ্কারের গল্প এবার বড়পর্দায়, প্রকাশ্যে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ট্রেলার

চলতি বছরের শুরুর দিকে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা বড় অনুষ্ঠানের মাধ্যমে আংটি বদল সারেন দিল্লিতে। রাজধানীর কনট প্লেসে কপূরথালা হাউজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, মণীশ মলহোত্র, কর্ণ জোহর, সানিয়া মির্জার মতো তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget