এক্সপ্লোর

Parineeti Raghav Wedding : মালাবদল করে সে কী নাচ ! গোলাপি ছাতার নিচে ভালবাসাঘন পরিণীতি - রাঘব, দেখুন ভাইরাল ভিডিও

Parineeti Raghav Wedding Video : সোমবার থেকে পাপারাৎজিদের সংগ্রহ থেকে একের পর এক ভিডিও নেটমাধ্যমে ঝড় তুলছে। দেখুন তারই ঝলক

নয়াদিল্লি: পরিণীতি (Parineeti Chopra) - রাঘবের (Raghav Chadha) বিয়ের ছবি থেকে ভিডিও, সবই এখন ইন্টারনেটে ভাইরাল। সোমবার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর একের পর এক ছবি  ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এবার নেটমাধ্য়মে ভাইরাল বিয়ের পর নবদম্পতির নাচ। গোলাপি ছাতার নিচে নাচতে দেখা গেল নববধূকে। সঙ্গে তাল মেলাচ্ছেন রাঘব। 

পরিণীতি ও রাঘবের এই ভিডিওটি সকলের নজর কেড়ে নিয়েছে। রবিবার বিয়ের আসর থেকে যাতে কোনও ছবি বাইরে না আসে , তা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। পরিণীতি শেয়ার করার আগে পর্যন্ত সামনে আসেনি নবদম্পতির কোনও ছবি বা বিয়ের কোনও মুহূর্তের ভিডিও। কিন্তু সোমবার থেকে পাপারাৎজিদের সংগ্রহ থেকে একের পর এক ভিডিও নেটমাধ্যমে ঝড় তুলছে। বিয়ের পর রাঘবের বাবা-মায়ের সঙ্গে পরিণীতির মুহূর্ত, নবদম্পতির আনন্দঘন নাচ, সকলের নজর কেড়ে নিয়েছে। 

পরিণীতি ও রাঘবের নাচের ভিডিওটিতে যুগল যতটা নজর কেড়েছে, ততটাই মন কেড়েছে সেলিব্রিটি দম্পতির বিয়ের মঞ্চসজ্জা। ফুলেল সাজে নয়নাভিরাম অন্দরসাজ। পরিণীতির পাক্কা অভিনেত্রী সুলভ ডান্স স্টেপের সঙ্গে অনভ্যস্ত ছন্দে রাঘব। আর সবকিছুর সঙ্গে সঙ্গত দিচ্ছে মিষ্টি গোলাপি রঙের ট্রান্সপ্যারেন্ট ছাতা। জানা যাচ্ছে ওই মঞ্চের উপর দাঁড়িয়েই মালাবদল সারেন তাঁরা। 

মালাবদলের অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন পরিণীতি। এই পোস্টটি ভরে গিয়েছে লাভ-রিঅ্যাক্টে। ফ্যানেরা ভরিয়ে দিয়ে দিয়েছে শুভেচ্ছা বার্তায়। আবার কেউ কেউ একটু ব্যঙগাত্মক মন্তব্যও করেছেন রাঘবের উদ্দেশে। যেমন “Raghav can’t dance sala”, বা  “Wah! Wah!!! Aam admi ka Shadi”

আবার অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ে সারার পর রাঘবের বাবা মাকে আলিঙ্গন করছেন পরিণীতি। সোমবারই এই ভিডিওগুলি ভাইরাল হয়। 

রাঘব ও পরিণীতির বিয়ে ও তার পরের বিভিন্ন মুহূর্তের ছবি সামনে এসেছে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছেন নতুন বউ পরিণীতি।  শ্বশুরবাড়ি যাওয়ার ছবিও সামনে এসেছে। সবুজ ঘেঁষা হলুদ রঙের পোশাকে পরিণীতিকে লাগছিল কিন্তু বেশ ! আর তার পাশে হাতে হাত রেখে বাদামী শর্ট কুর্তা, বেইজ রঙের প্যান্ট ও হাফ জ্যাকেটে ফ্রেমবন্দি হলেন আম আদমি পার্টির তরুণ নেতা। 

বিয়ের আসরে পরিণীতি চোপড়া পরেছিলেন মণীশ মলহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা পোশাক। আর রাঘবের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। গলায় মুক্তোর হার। যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিণীতিই। 

 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget