এক্সপ্লোর

Payal Ghosh Update: অ্যাসিড হামলারও পরিকল্পনায় ছিল ওরা, দুষ্কৃতী হামলার পর দাবি জানাচ্ছেন অভিনেত্রী পায়েল ঘোষ

তিনি যখন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই কয়েকজন মাস্ক পরা ব্যক্তি তাঁর উপর হামলা চালায়।

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh) সম্প্রতি দাবি করেছেন যে, তিনি দু্ষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন। ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, তিনি যখন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই কয়েকজন মাস্ক পরা ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। শুধু তাই নয়, তাদের হাতে যে বোতল ছিল, তাতে অ্যাসিড ছিল বলে দাবি করছেন অভিনেত্রী। এবং পুরো ঘটনাটাকেই পূর্ব পরিকল্পিত বলে দাবি জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন - সপরিবারে ছুটি কাটাচ্ছেন করিনা, জন্মদিনে সেফের সঙ্গে সেলফি পোস্ট অভিনেত্রীর

আরও পড়ুন - Taapsee Pannu Trolled: 'এ তো পুরুষের শরীর', ট্রোলারকে মোক্ষম জবাব তাপসী পান্নুর

তাঁর উপর দুষ্কৃতী হামলা প্রসঙ্গে অভিনেত্রী পায়েল ঘোষ বলেন, 'রাত ১০টা নাগাদ আমি ওষুধের দোকান থেকে ফিরছিলাম। আমি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলাম। সেই সময়ই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার উপর হামলা করে। তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ওদের হাতে লোহার রড ছিল। সেই রড দিয়ে আমার মাথায় আঘাত করে। ওই ঘটনার পর যখনই আমি ভয়ে পেয়ে চেঁচিয়ে উঠি, তখন ওরা আমার হাতের উপর লোহার রডটা ফেলে দেয়। এছাড়াও ওরা হাতে করে অ্যাসিডের বোতলও নিয়ে এসেছিল।' তিনি আরও বলেন যে, 'যারা হামলা করতে এসেছিল, তারা তো মোটেই শুভানুধ্যায়ী ছিল না। আর ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে চলেছি খুব শীঘ্রই।'

আরও পড়ুন - Deepika Padukone Update: পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করছেন দীপিকা পাড়ুকোন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য

দুষ্কৃতী হামলার পর কার্যত ট্রমার মধ্যে রয়েছেন অভিনেত্রী। আতঙ্কের রেশ তাঁর এখনও কাটেনি। পায়েল বলছেন, 'ভগবানকে ধন্যবাদ জানাবো যে ওটা জনবহুল এলাকা ছিল। তাই যখনই আমি চিতকার করে উঠি, ওরা ভয়ে পেয়ে পালিয়ে যায়।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন যে, তিনি ওই ঘটনার পর থেকে তিনি এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে, ঘুমোতে পর্যন্ত পারছেন না।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget