এক্সপ্লোর

ক্ষমা চেয়ে রিচা চাড্ডা সম্পর্কে মন্তব্য় প্রত্যাহারে সম্মত পায়েল ঘোষ

সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে তাঁর গ্রেফতারি দাবি করে শিরোনামে এসেছেন পায়েল। বেশ কিছু বলিউডের অভিনেত্রী অবশ্য পায়েলের অভিযোগ খন্ডন করে জানিয়ে দিয়েছেন, অনুরাগের সঙ্গে কাজ করতে তাঁদের কোনও অসুবিধা হয়নি। সে ব্যাপারেই তাঁদের সম্পর্কে পায়েল মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রিচার।

মুম্বই: রিচা চাড্ডাকে ১.১ কোটি টাকা দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে তাঁর কাছে ক্ষমা চাইবেন পায়েল ঘোষ। রিচা একটি সংবাদ চ্যানেলে তাঁর ও আরও অনেকের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে পায়েলের বিরুদ্ধে নালিশ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। সে ব্যাপারেই পায়েলের এহেন সিদ্ধান্ত। সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে তাঁর গ্রেফতারি দাবি করে শিরোনামে এসেছেন পায়েল। বেশ কিছু বলিউডের অভিনেত্রী অবশ্য পায়েলের অভিযোগ খন্ডন করে জানিয়ে দিয়েছেন, অনুরাগের সঙ্গে কাজ করতে তাঁদের কোনও অসুবিধা হয়নি। সে ব্যাপারেই তাঁদের সম্পর্কে পায়েল মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রিচার। তিনি ১.১ কোটি টাকা ক্ষতিপূরণ চান। বম্বে হাইকোর্টে গত সোমবার এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পায়েলের আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে বুধবার দিন ধার্য করা হয়। আজ শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি এ কে মেনন পায়েলের আইনজীবী নীতীন সাতপুতের কাছে জানতে চান, তাঁর মক্কেল কি রিচার বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে নিতে চান? সাতপুতে জানান, পায়েল রিচা সম্পর্কে মন্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইতে প্রস্তুত। রিচা আদালত থেকে লাইভ ধারাভাষ্য রিট্যুইট করেন। তাতে জানা যায়, সাতপুতে বলেন, আমার মক্কেল আবেদন মেনেছেন। তিনি ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহারে রাজি। তিনি বিষয়টি মিটিয়ে ফেলতে তৈরি। এই মামলায় স্বঘোষিত সমালোচক হিসাবে সামিল কামাল আর খানও সোমবার পর্যন্ত এ ব্যাপারে রিচা সংক্রান্ত কোনও কনটেন্ট শেয়ার করবেন না। এদিকে এর মধ্যেই আজ পায়েল সুবিচার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে দেখা করেন। কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডির সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget