এক্সপ্লোর

Payel De: বিয়ের ১০ বছর, দ্বৈপায়নের সঙ্গে ছবি শেয়ার পায়েলের

আজ তাঁদের বিয়ের বয়স ১০ বছর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পায়েল দে। স্বামী দ্বৈপায়ন দাসের সঙ্গে টুকরো মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। সেইসঙ্গে রইল একরত্তি খুদের ছবিও। 

কলকাতা: আজ তাঁদের বিয়ের বয়স ১০ বছর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পায়েল দে। স্বামী দ্বৈপায়ন দাসের সঙ্গে টুকরো মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। সেইসঙ্গে রইল একরত্তি খুদের ছবিও। 

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাগ করে নেন পায়েল। ক্যাপশানে লেখেন, 'হ্যাপি ১০। রোজ ভালো থাকা। রোজ হাসতে থাকো, তোমায় ভালোবাসি। শুভ বিবাহবার্ষিকী।' পায়েলের সঙ্গে ছবিতে দেখা গেল দ্বৈপায়নকে। হাসি মুখে সেলফির দায়িত্ব সামলেছেন তিনি। 

আরও পড়ুন: দেবলীনা ভট্টাচার্যের বাগদানের খবর ভুয়ো, লাইভে খোলসা করলেন অভিনেত্রী

সম্প্রতি নতুন ধারাবাহিক 'সোনা রোদের গান'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পায়েল। এই ধারাবাহিকে পায়েলের চরিত্রের নাম আনন্দী। যে একেবারেই নিম্ন মধ্য়বিত্ত ঘরের মেয়ে। যার বাবা তার বিয়ে নিয়ে যথেষ্ট চিন্তিত। আনন্দীকে পেয়ে কতটা আনন্দিত পায়েল? পায়েল জানান, তাঁর কাছে এই পুরো যাত্রাটাই বেশ চ্য়ালেঞ্জিং। কারণ সন্তানের কথা ভেবে নিজের কাজ কিছুটা কমিয়ে দেওয়ার কথাই তাঁর প্রথম মাথায় আসে। তবে সেই সঙ্গে সহ অভিনেতার কাজ সমান তালে চালিয়ে গিয়েছিলেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করছিলেন অন্য়ভাবে। তবে গলায় একটু ক্ষোভ নিয়েই অভিনেত্রী জানালেন, সন্তান জন্মানোর পর অনেক মহিলা সহকর্মীরাই তাঁকে বারবার বলেছেন যে, তিনি আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবেন না। এসব শুনেও নিজের সাহস আর আত্মবিশ্বাস হারাননি পায়েল। নিজের অভিজ্ঞতা ও কাজের প্রতি একনিষ্ঠতাকে মূল ধন করে তিনি আবারও ফিরেছেন মূল চরিত্রে।

‘সোনা রোদের গান’ ধারাবাহিকের হাত ধরে পায়েল ফের একবার স্বমহিমায়। এখানেই শেষ নয়, এই প্রথমবার ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন পায়েল। অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো পায়েলের। জানিয়েছেন ঋষি কৌশিক শান্ত স্বভাবের।  বেশ কয়েক বছর পর আবারও পায়েল ফিরছেন কেন্দ্রীয় চরিত্রে। নতুন দায়িত্ব নিয়েও উচ্ছ্বসিত পায়েল। লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অর্গ্যানিক স্টুডিওর ব্যানারে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget