এক্সপ্লোর

New Bengali Film: প্রেমে-অপ্রেমে মিষ্টিমুখ করাতে আসছে 'সন্দেশ'

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী পায়েল দে 'সন্দেশ' ছবির পোস্টার শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'প্রেমে অপ্রেমে মিষ্টিমুখে... সন্দেশ। আসছে খুব শীঘ্রই।'

কলকাতা: 'সোনা রোদের গান' ধারাবাহিক দিয়ে ফের কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। বেশ কিছুটা বিরতির পর আবার কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন তিনি। তবে, এখানেই শেষ নয়, ছোট পর্দার পাশাপাশি তাঁকে দেখা যেতে চলেছে বড় পর্দাতেও। প্রেমে-অপ্রেমে মিষ্টিমুখ করাতে অভিনেত্রী পায়েল দে আসছেন এবার 'সন্দেশ' নিয়ে। ছবির নাম 'সন্দেশ' (Sandesh)। মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী পায়েল দে 'সন্দেশ' ছবির পোস্টার শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'প্রেমে অপ্রেমে মিষ্টিমুখে... সন্দেশ। আসছে খুব শীঘ্রই।' এই ছবিতে পায়েল দে-র সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সুগত ঘোষ, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। 'সন্দেশ' ছবিটি পরিচালনা করছেন পরিচালক জয় রায়। যে ছবিটি শেয়ার করেছেন পায়েল দে, তাতে তাঁকে ভিন্ন লুকে দেখা যাচ্ছে। আটপৌরে শাড়িতে বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও ছবি সম্পর্কে আর কোনও তথ্য শেয়ার করেননি তিনি। পাশাপাশি কবে মুক্তি পাবে এই ছবি তা জানা যায়নি এখনও। কিন্তু মা হওয়ার পর অভিনয়ে ফিরেই একের পর এক তাক লাগানো চরিত্র নিয়ে হাজির হচ্ছেন পায়েল।

আরও পড়ুন - Lata Mangeshkar Health Update : কেমন আছেন লতা মঙ্গেশকর? জানালেন চিকিৎসক

'সোনা রোদের গান' ধারাবাহিকে অভিনয়ের প্রসঙ্গে কিছুদিন আগেই অভিনেত্রী পায়েল দে জানিয়েছিলেন যে, মা হওয়ার পর তাঁর বহু সহকর্মীই তাঁকে বলেছিলেন যে, তিনি আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবেন না। কিন্তু সহকর্মীদের এমন বক্তব্যে মনোবল হারাননি অভিনেত্রী। মনের ক্ষোভ তিনি কাজে প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন ফিরে আসা কাকে বলে। নতুন করে আত্মবিশ্বাস নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আর তারই ফলস্বরূপ ছোট পর্দা থেকে বড় পর্দায় সমানভাবে চুটিয়ে কাজ করছেন।

টলিউড অভিনেত্রী পায়েল দে-র পোস্ট করা 'সন্দেশ' ছবির পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কোনও অনুরাগী লিখেছেন, 'আপনাকে খুব সুন্দর লাগছে।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'খুব সুন্দর। খুবই উত্তেজিত ছবিটি দেখার জন্য।' শুধু অনুরাগীদের কাছ থেকেই নয়, নতুন ছবির পোস্টারে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার, CPM বলল, ‘এটাই আসল কেরালা স্টোরি’
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার, CPM বলল, ‘এটাই আসল কেরালা স্টোরি’
Anurag Dobhal: হাসপাতালে অনুরাগ দোভাল, ইউটিউবার আর স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করল পরিবার
হাসপাতালে অনুরাগ দোভাল, ইউটিউবার আর স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করল পরিবার
Srijato Bandyopadhyay: একাধিক অনুষ্ঠানে যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা! দুর্ঘটনার পরে কেমন আছেন শ্রীজাত?
একাধিক অনুষ্ঠানে যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা! দুর্ঘটনার পরে কেমন আছেন শ্রীজাত?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget