এক্সপ্লোর

Payel Sarkar birthday: সিঙ্গল পায়েল, তাঁর প্রেম পেতে কী করতে হবে?

সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ম্যাজিক’। হাতে রয়েছে একাধিক কাজ। শত ব্যস্ততার মধ্যেই আজ তাঁর জন্মদিন। বাবা-মা, বন্ধুবান্ধব, নাকি বিশেষ কেউ, আজকের দিনটা কার সঙ্গে, কেমন করে কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার? এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মনের কথা বললেন নায়িকা।

কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ম্যাজিক’। হাতে রয়েছে একাধিক কাজ। শত ব্যস্ততার মধ্যেই আজ তাঁর জন্মদিন। বাবা-মা, বন্ধুবান্ধব, নাকি বিশেষ কেউ, আজকের দিনটা কার সঙ্গে, কেমন করে কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার? এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মনের কথা বললেন নায়িকা।

জন্মদিনে কী কী পরিকল্পনা রয়েছে? বার্থডে গার্ল বললেন, ‘কাছের মানুষদের সঙ্গেই বিশেষ দিনটা কাটাতে ভালোবাসি। আজ বাবা-মায়ের সঙ্গে লাঞ্চে যাব। আর বিকেলটা বন্ধুদের জন্য। খুব ছোট্ট পরিকল্পনা, কিন্তু আমার মন ভালো করে দেবে। আপাতত ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছি, তার মধ্যে একটা ছোট্ট ছুটির দিন আর কী!’


পায়েল সরকার

‘ম্যাজিক’-এ কাজ করার অভিজ্ঞতা কেমন? পায়েল বলছেন, ‘এটা একেবারে অন্যধারার একটা ছবি। গল্পটা এখনই বলতে পারব না, তবে বাংলা ছবিতে এই বিষয়টা নিয়ে খুব বেশি কাজ হয়নি। জীবনের সঙ্গে মেলানো যায় গল্পটা। রাজাদা (রাজা চন্দ) একেবারে অন্য ধারার একটা ছবি করছেন শুনেই আমি রাজি হয়ে যাই।’ স্ক্রিপ্ট পছন্দ করার আগে কী কী বিষয় মাথায় থাকে? ‘প্রথমত গল্প। আমি সবসময় অভিনয়ের সুযোগ খুঁজি। নতুন নতুন চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে সবসময়। তারপর দেখি কোন পরিচালকের কাজ। ফ্লোরে রাজাদা-অঙ্কুশ সবাই খুব মজা করত। ভালো লাগত কাজ করতে।’



Payel Sarkar birthday: সিঙ্গল পায়েল, তাঁর প্রেম পেতে কী করতে হবে?

 

কেবল ‘ম্যাজিক’ নয়, একাধিক ওয়েব সিরিজে কাজ করছেন পায়েল। রূপোলি পর্দা আর ওয়েব দুনিয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? অভিনেত্রী বললেন, ‘অভিনয় করার ক্ষেত্রে কিছু পার্থক্য নেই। তবে ওয়েবে সেন্সরশিপ নেই। তাই অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা অনেক কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তবে রূপোলি পর্দার ম্যাজিকটাই আলাদা। আর সিনেমার প্রভাব মানুষের মনে অনেক বেশি পড়ে। ওয়েব কখনওই সিনেমার জায়গাটা নিতে পারে না।’

 


Payel Sarkar birthday: সিঙ্গল পায়েল, তাঁর প্রেম পেতে কী করতে হবে?

 

টলিউডে এখন রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক। দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানি মুখোপাধ্যায় এখন অভিনয়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মঞ্চে অন্যতম মুখ হয়ে উঠেছেন। রাজনীতির আঙিনায় পা দেওয়ার কথা কখনও ভেবেছেন? পায়েল বলছেন, ‘যদি কখনও রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিই অবশ্যই জানাব। রাজনীতি আর অভিনয় দুটো একেবারে আলাদা কাজ। আর আমার মনে হয়, যে যে কাজই করুক না কেন সেটাকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। দক্ষিণী অনেক তারকাই তো সফলভাবে রাজনীতি করেছেন আবার চুটিয়ে অভিনয়টাও করেছেন। রাজনীতি আর অভিনয়ের মধ্যে কোনওদিনই বিরোধিতা নেই। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত সবারই।’



Payel Sarkar birthday: সিঙ্গল পায়েল, তাঁর প্রেম পেতে কী করতে হবে?

জন্মদিনে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কিছু ভাবছেন? পায়েল বললেন, ‘আমি এখন হ্যাপিলি সিঙ্গল আর ওপেন টু এভ্রিথিং। আমার কোনও অভিযোগ নেই। তবে আমার সঙ্গে যদি কাউকে থাকতে হয়, সবার আগে আমার বন্ধু হতে হবে। দুজনের মধ্যে বোঝাপড়া আর সম্মান থাকাটা খুব জরুরি।’

নতুন কিছু রেজোলিউশান নিলেন? ‘আমার কাছের মানুষদের খুশি রাখা, আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এমন বিশাল কিছু বলতে চাই না যেটা আমি করতেই পারব না,’ হাসলেন পায়েল।

 

ছবি সৌজন্যে: সৌরভ মাইতি

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget