এক্সপ্লোর

ইন্টারনেট সেনসেশন প্রিয়ার বিরুদ্ধে মুসলিমদের ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিশে এফআইআর দায়ের

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ‘ওরু আদার লভ’ ছবির গানের ভিডিও ভাইরালর হওয়ার পর থেকেই দেশের যুবসমাজের হৃদয়ে ঝড় তুলেছেন মালয়লাম ছবির অভিনেত্রী প্রিয়া প্রকাশ বারিয়ার। প্রেম দিবসে সকলের হৃদয় আটকে গিয়েছে প্রিয়ার চোখের গভীরে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার ফলোয়ার সংখ্যা।সেখানে এখন রয়েছেন বহু তারকাও। এবার সেই প্রিয়ার বিরুদ্ধেই হায়দরাবাদে এফআইআর দায়ের করল একটি মুসলিম সংগঠন। তাদের অভিযোগ, ভিডিওতে ওই গানের মাধ্যমে মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। শুনুন সেই গানটি,
একদল মুসলিম তরুণ হায়দরাবাদের ফলকনামা থানায় অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, যে গানটির জন্যে জনপ্রিয় হয়েছেন প্রিয়া, সেখানে একহজরত মহম্মদ এবং তাঁর স্ত্রীর নাম উল্লেখ রয়েছে বলে অভিযোগ তুলেছে ওই সংগঠনের প্রতিনিধিরা। তাদের দাবি, এখনই গানটি নিষিদ্ধ করতে হবে। ওই সংগঠনের প্রতিনিধিরা অভিনেত্রী এবং সুরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও ভাবনাচিন্তা করছে বলে জানা গিয়েছে।  

Thank you for all the love and support????

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

প্রসঙ্গত, ‘ওরু আদার লভ’-এর এই গানটিতে ক্ষণিকের জন্যে অন্যান্য তরুণ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ছিলেন প্রিয়াও। কিন্তু গানেতে সহপাঠীর হৃদয় জিততে প্রিয়ার চোখের অভিব্যক্তি জয় করে নেয় তামাম ভারতের তরুণ হৃদয়। একনিমেষে প্রিয়ার ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ২.৫ মিলিয়ন ছাড়িয়ে যায়। একবার নয়, বারংবার সেই ক্লিপিং চালিয়ে দেখতে থাকে সকলে। এবার সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করেই বিতর্ক। যে ছবির গান এটি, সেটার চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন ওমর লুলু। মূলত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রেম নিয়েই ছবির গল্প বুনোট বেঁধেছে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget