এক্সপ্লোর

Hina Khan: ক্যানসারের সঙ্গে যুদ্ধ চলছেই, তারই মাঝে ছোটপর্দায় ফিরছেন হিনা খান; কী জানালেন ?

Hina Khan Returns To Screen: এই ক্যানসারের সঙ্গে যুদ্ধের মাঝেই আবার কাজে ফিরছেন হিনা খান (Hina Khan), ছোটপর্দায় আবারও একটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

মুম্বই: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারের সঙ্গে এখনও সমানতালে লড়ে চলেছেন। তাঁর জীবনীশক্তি, তাঁর এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। আর এই ক্যানসারের সঙ্গে যুদ্ধের মাঝেই আবার কাজে ফিরছেন হিনা খান (Hina Khan), ছোটপর্দায় আবারও একটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। যুদ্ধ চলবেই মারণ রোগের সঙ্গে, কিন্তু তা নিয়ে থেমে থাকলে তো চলে না। তাই জীবনের পথে, কাজের দুনিয়ায় আবারও পা রাখেন হিনা। মারণরোগকে তুচ্ছ করে আরও একটি টেলি-ধারাবাহিকে কাজ শুরু করতে চলেছেন তিনি।

'গৃহলক্ষ্মী' নামের এই ধারাবাহিকে হিনা খানের (Hina Khan) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে চাঙ্কি পাণ্ডে, রাহুল দেব এবং দিব্যেন্দু ভট্টাচার্যকে। ধৈর্য, বেঁচে ফেরা এবং ব্যক্তির রূপান্তরের এক কাহিনি বলে এই 'গৃহলক্ষ্মী'। 'এপিক অন' চ্যানেলে দেখানো হবে এই ধারাবাহিক। জুলাই মাসেই হিনা খান স্তন ক্যানসার ধরা পড়ার পরে চিকিৎসা চলাকালীনই প্রথম কাজের কথা ঘোষণা করেছিলেন। 'ইয়ে রিশতা ক্যায় ক্যহলাতা হ্যায়' খ্যাত অভিনেত্রী হিনা খান একটি আবেগঘন পোস্টে লেখেন, 'আমার ক্যানসার ধরা পড়ার পরে আমার প্রথম কাজ। জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জের সামনে এই কাজ করাও একটা আলাদা চ্যালেঞ্জ। কিন্তু আপনার খারাপ দিনে আপনাকে নিজেকেও একটু বিরতি নিতে হবে। আপনার এটা অত্যন্ত জরুরি। ভাল দিনে জীবনে বাঁচতে ভুলে যাবেন না, যত কমই হোক না কেন সেই মুহূর্তগুলি। এই দিনগুলি এখনও গুরুত্বপূর্ণ আমার কাছে। পরিবর্তনটা মেনে নিন, পার্থক্যটাকে গুরুত্ব দিন, একে অত্যন্ত সাধারণ করে নিন'।

২৮ জুন হিনা খান (Hina Khan) জানান যে তাঁর স্তন ক্যানসারের স্টেজ থ্রি ধরা পড়েছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, 'নমস্কার সকলকে, সাম্প্রতিক গুজব নিয়ে কথা বলার আছে। আমার অনুরাগীদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে, যারা আমাকে ভালবাসেন, আমার যত্ন করেন। আমার স্টেজ থ্রি স্তন ক্যানসার ধরা পড়েছে। আমার চিকিৎসা চলছে, আমার অবস্থা ধীরে ধীরে ভাল হচ্ছে। আমি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী যে এই রোগ থেকে আমি সেরে উঠবই।...'

'ইয়ে রিশতা ক্যায় ক্যহলাতা হ্যায়' থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। এছাড়া 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকে কমলিকার মত একটি নেতিবাচক চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল আর সেটিও তাঁর খ্যাতির অন্যতম কারণ। ঋতম শ্রীবাস্তবের পরিচালনায় কমেডি-ড্রামা 'নামাকোল' এবং 'শিন্ডা শিন্ডা নো পাপা'-তেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: Christmas 2024: বড়দিনে একফ্রেমে কৃতি শ্যানন ও মহেন্দ্র সিংহ ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget