এক্সপ্লোর

রাহুল ৩০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, প্রত্যুষা তাঁদের মাঝে এসেছিলেন, দাবি সালোনির

মুম্বই:  প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার পর বারো দিন কেটে গেছে। সামনে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। এবার আমাদের প্রতিনিধির সামনে মুখ খুললেন রাহুল রাজ সিংহের প্রাক্তন বান্ধবী সালোনি শর্মা। প্রত্যুষার আত্মহত্যার মামলার তদন্ত চলাকালীন বারংবারই তাঁর নাম উঠে এসেছে। জানা গিয়েছে প্রত্যুষার আত্মহত্যা প্রসঙ্গে পুলিশের কাছে লিখিতভাবে নিজের বয়ানও জমা দিয়েছেন সালোনি। তাঁর সঙ্গে আমাদের প্রতিনিধির কথপোকথনের অংশ তুলে দেওয়া হল প্রত্যুষার আত্মহত্যা মামলায় আপনার ভূমিকা কি? আমি এবং রাহুল রাজ সিংহ একে অপরকে গত পাঁচ বছর ধরে চিনি। আমি রাহুল এবং প্রত্যুষার মধ্যে আসিনি, প্রত্যুষা আমার আর রাহুলের মধ্যে এসেছিলেন, দাবি সালোনির। সালোনি জানিয়েছেন, রাহুল তাঁর কাছে সবসময়ই বলতেন প্রত্যুষা তাঁর খুব ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়। আপনার সঙ্গে রাহুলের সম্পর্ক কেমন ছিল? রাহুল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলেছিলেন। সেই সংস্থায় সালোনি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। সালোনির দাবি মূলত রাহুল তাঁর কাছ থেকে এই টাকাটা ধার নিয়েছিলেন। এই সময়ই দুজনের প্রেমের শুরু। প্রত্যুষা তাঁদের জীবনে আসেন ২০১৪ সালের মে মাসে। ২০১৫ সালের জুলাই মাসে প্রত্যুষার সঙ্গে রাহুলের সম্পর্কের বিষয় জানতে পারেন সালোনি। সেদিনই রাহুলের সঙ্গে দেখা করতে এবং এই খবরের সত্যতা যাচাই করতে তাঁর বাড়ি যান সালোনি। সালোনির দাবি সেই সময় মদ্যপান করছিলেন প্রত্যুষা। নেশার ঘোরে তাঁর এবং রাহুলের কথার মাঝখানে চলে আসেন প্রত্যুষা। প্রত্যুষা এসে জানান, তাঁদের সম্পর্কের কথা যখন সালোনি জেনেই গেছেন, তখন এটাও জেনে রাখা উচিত্ তাঁরা অল্প কয়েকদিনের মধ্যেই বিয়ে করছেন তাঁরা। যদিও রাহুল পুরো বিষয়টাই অস্বীকার করেন, এবং সালোনিকে জানান তাঁরা শুধুই বন্ধু। সালোনির দাবি এরপর অগাস্টে রাহুল-প্রত্যুষাকে হাতে না হাতে ধরে ফেলেন তিনি। সালোনি জানান এরপর তিনি প্রত্যুষার সঙ্গে কথা বলেন এবং জানান রাহুল একজন জালিয়াত। সালোনির বাবা-মাও প্রত্যুষার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। যদিও তখন তাঁরা সালোনিকে বিশ্বাস করেননি এবং প্রত্যুষার বাবা-মা বলেন, এটা তাঁদের একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আপনি কী প্রত্যুষাকে মেরেছিলেন? সালোনি জানান তিনি রাহুলকে ধার দেওয়া তিরিশ লক্ষ টাকা ফিরিয়ে আনতে ১১ ফেব্রুয়ারি ২০১৬-এ প্রত্যুষা যে ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন সেখানে গিয়েছিলেন। সেদিন রাহুল-প্রত্যুষার সঙ্গে সালোনির বচসাও হয়। বচসা হাতাহাতি পর্যন্ত এগিয়েছিল। সেসময়ই নিজেকে বাঁচাতে পাল্টা প্রত্যুষাকে মারতে বাধ্য হন বলে দাবি করেছেন সালোনি। এই ঘটনাটি বাঙ্গুর নগর থানা পর্যন্ত গড়ায়। সালোনির দাবি, সেদিন থানায় দাঁড়িয়ে প্রত্যুষা-রাহুল সালোনির কাছে ক্ষমা চান এবং ঘটনাটি সেখানেই মিটিয়ে নেওয়ার আর্জি জানান তাঁরা, দাবি সালোনির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget