এক্সপ্লোর

Rahul-Preeti: সেপ্টেম্বরেই রাহুল-প্রীতির পরিবারে আসছে নতুন সদস্য, সুখবর দিলেন জুটি

Preeti Biswas and Rahul Mazumdar: সেপ্টেম্বরে বাবা-মা হচ্ছেন রাহুল ও প্রীতি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুটি ছবি পোস্ট করেছেন রাহুল ও প্রীতি।

কলকাতা: পরিবারে আসছে নতুন সদস্য.. মা হচ্ছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Preeti Biswas)। বাবা হচ্ছেন রাহুল মজুমদার (Rahul Mazumdar)। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই খুশির খবর ভাগ করে নিয়েছেন দম্পতি। তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল 'বিগ বস'-এর ঘর থেকে। তারপরে বিয়ে ও সংসার। একাধিকবার তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে তবে সেই সমস্ত খবর নিয়ে কখনও মুখ খোলেননি প্রীতি বা রাহুল কেউই। আর নতুন এই খুশির খবরে যেন ঢাকা পরে গেল যাবতীয় বিচ্ছেদের জল্পনা।

সেপ্টেম্বরে বাবা-মা হচ্ছেন রাহুল ও প্রীতি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুটি ছবি পোস্ট করেছেন রাহুল ও প্রীতি। সঙ্গে দুটি ছোট্ট ছোট্ট মোজা, আর লেখা, 'প্রিয় পরিবার... ভীষণ খুশি হয়ে জানাচ্ছে যে, আমরা অন্তঃসত্ত্বা।' এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সবাই। বনি সেনগুপ্ত (Bonny Sengupta) লিখেছেন, 'আমরা জানতাম, আমরা জানতাম।' হবে নাই বা কেন... আসলে সদ্য সিসিএল খেলতে দুবাই গিয়েছিলেন রনি, রাহুল, সৌরভ ও অন্যান্যরা। প্রীতিও গিয়েছিলেন রাহুলের সঙ্গে। সেই সময়েই সবাই জানতেন সুখবর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তা অনুরাগীদেরও জানান রাহুল ও প্রীতি। 

দুবাইতে বাংলা যে ক্রিকেট খেলতে গিয়েছিল, সেখানে গিয়েছিলেন প্রায় সবার পরিবারই। গিয়েছিলেন দর্শনা বণিক (Darshana Banik), যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র সঙ্গে গিয়েছিলেন নীলাঞ্জনা ও দুই মেয়েই। তখনই সবাই জানতেন রাহুল-প্রীতির পরিবারে আসছে নতুন সদস্য়। বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতেন প্রীতি। বন্ধুরাও সাবধানেই রাখতেন প্রীতিকে। সোশ্যাল মিডিয়ায় প্রীতি পোস্ট করার পরে, শুভেচ্ছা জানিয়েছেন, স্বস্তিকা ঘোষ, তৃণা সাহা, দেবচন্দ্রিমা, রোহন বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি ও অন্যান্য বন্ধু ও সহকর্মীরা। 

বিগ বসের ঘর থেকে শুরু হয়েছিল রাহুল ও প্রীতির সম্পর্ক, ফলে সম্পর্কের একেবারে প্রথম থেকেই তা নিয়ে ওয়াকিবহাল ছিলেন সবাই। আপাতত চুটিয়ে সংসার করছেন তাঁরা, আর করছেন.. নতুন অতিথি আসার অপেক্ষা। সেপ্টেম্বরে তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prity Biswas Official (@iampritybiswasofficial)

আরও পড়ুন: Top Social Post Today: সোহমের জন্মদিনে শোলাঙ্কির বার্তা, সোহম-পুত্রের জমজমাট জন্মদিন.. আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget