এক্সপ্লোর

Tokyo Olympics 2020: 'তুমি অনুপ্রেরণা' মেরি কমকে বার্তা রিল লাইফ মেরি প্রিয়ঙ্কার

'সবসময়ের বিজেতারা এমনই হন, ব্রাভো মেরি কম'। রিয়েল লাইফ মেরির কাঁধে হাত রাখলেন রিল লাইফ মেরি।

নয়াদিল্লি: 'সবসময়ের বিজেতারা এমনই হন, ব্রাভো মেরি কম'। রিয়েল লাইফ মেরির কাঁধে হাত রাখলেন রিল লাইফ মেরি। বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার মেরি কম। আর তারপরেই মেরি কমকে সান্তনা দিতে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লেখা পোস্ট করেন প্রিয়ঙ্কা চোপড়া। রুপোলি পর্দায় মেরি কমের জীবনে দক্ষ অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন বলিউডের 'দেশি গার্ল'।

বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার। তিনটি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে হারেন মেরি। তবে পরের দুই রাউন্ডে তিনি জেতেন। যদিও সকলকে বিস্মিত করে দিয়ে জানানো হয় যে, ম্যাচে জয়ী হয়েছেন কলম্বিয়ার ইনগ্রিট। মেরি নিজে কী বলেছিলেন? ম্যাচের শেষে তিনি বলেন, 'আমি জানি না কী হল। প্রথম রাউন্ডে তো দুজনই একে অন্যের কৌশল বুঝতে ব্যস্ত ছিলাম। আর পরের দুটি রাউন্ডে আমি জিতি।'

আর প্রিয়ঙ্কা? অলিম্পিক্স নিয়ে প্রথম থেকেই উৎসাহিত তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখার ছবিও। এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছিলেন মেরি কম। বৃহস্পতিবারের পর সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা মেরি কমের একটি ছবি দিয়ে লেখেন, 'সবসময়ের বিজেতারা এমনই হন, ব্রাভো মেরি কম। আপনি দেখিয়ে দিয়েছেন ভালোবাসা আর নিষ্ঠা থাকলে কতদূর যাওয়া যায়। আপনি সবসময় আমাদের উজ্জীবিত করেছেন উদ্বুদ্ধ করেছেন, গর্ব অনুভব করিয়েছেন। প্রত্যেকটা সময়। অনুপ্রেরণা।'

ছ বারের বিশ্বচ্যাম্পিয়নের অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নে ইতি টানলেন কলম্বিয়ার ইনগ্রিট। ম্যাচের পর তাঁকে জড়িয়ে ধরেছিলেন মেরি। ইনগ্রিটও আলিঙ্গন করেছিলেন মেরিকে। মেরি হারলেও যে দুরন্ত লড়াই করলেন, তারই যেন স্বীকৃতি দিলেন বয়সে তাঁর চাইতে অনেক ছোট কলম্বিয়ার বক্সার।

আর বিদেশে বসেও ভারতীয় লড়াকু বক্সারের জন্য সমবেদনার হাত বাড়ালেন প্রিয়ঙ্কা।

 

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget