এক্সপ্লোর

ছোটবেলায় ভাবতেন গায়ের রং 'কালো' হলেই সে সুন্দর নয়, কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা ছেড়ে দিলেন প্রিয়ঙ্কা

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রিয়ঙ্কার আত্মজীবনী ‘আনফিনিসড’। বইতে অভিনেত্রীর ছোটবেলা থেকে শুরু করে, পাঠকদের কাছে তাঁর জীবনের নানা মুহূর্ত তুলে ধরেছেন তিনি।

নয়াদিল্লি: ছোটবেলা তাঁর বিশ্বাস ছিল, গায়ের রং 'কালো' হলেই কেউ সুন্দর হয় না। তিনি নিজে শ্যামবর্ণা ছিলেন বলে পরিবারের লোকেরা ডাকতেন 'কালী' বলে। পরে অবশ্য ভুল ভাঙে প্রিয়ঙ্কা চোপড়ার। এমনকী, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করাও ছেড়ে দেন। ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করাকে নিজের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মনে করেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য আফসোস করেন অভিনেত্রী। হলিউডে পা রাখার পর থেকেই মূলত অভিনেত্রী এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করে দেন। একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছেন, 'ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা খুবই সাধারণ বিষয়।' তিনি তাঁর বই ‘আনফিনিসড’এ লিখেছেন, 'দক্ষিণ এশিয়ার মানুষদের পক্ষে ফর্সা হতে চাওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এখানে একটি বড় সংখ্যক মানুষ ফর্সা হতে চান। পাশাপাশি অভিনেত্রীদের ক্ষেত্রে মুখে দাগ থাকলেও তা অস্বস্তিকর। গায়ের রং কালো হওয়ার দরুন ফর্সা হওয়ার জন্য মুখে ট্যালকম পাউডার মাখতাম। তখন আমার বয়স ছিল মাত্র ১৩ বছর।' ২০১৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজে থেকে বুঝতে পেরেই খারাপ অনুভূতির জেরে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, 'আমার অন্য তুতো ভাইবোনরা প্রত্যেকে ফর্সা ছিল। তবে আমার গায়ের রং ছিল শ্যামলা। আমার বাবার মতো। তাই পঞ্জাবি পরিবারের সকলে মজা করে আমাকে সকলে ‘কালী' নামে ডাকত। সেই কারণে ১৩ বছর বয়স থেকে গায়ের রঙ বদলের জন্য মুখে ফেয়ারনেস ক্রিম মাখতে শুরু করেছিলাম আমি।' প্রিয়ঙ্কা জানিয়েছেন, কিশোরী বয়সে মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েও বর্ণবিদ্বেষের শিকার হন তিনি। এর জেরে পালিয়ে এসেছিলেন সেই দেশ থেকে। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রিয়ঙ্কার আত্মজীবনী ‘আনফিনিসড’। বইতে অভিনেত্রীর ছোটবেলা থেকে শুরু করে, পাঠকদের কাছে তাঁর জীবনের নানা মুহূর্ত তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget