STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী। হামিম, অর্পিতার পর গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার। জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। হামিম-অর্পিতাকে উমেশ রাইয়ের ছবি দিয়েছিল আদিত্য, দাবি তদন্তকারীদের। হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং
আরও পড়ুন,
বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা। মালদার মঙ্গলবাড়িতে এক প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা, ২০ গ্রাম সোনা, ল্যাপটপ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়ায় অভিযান চালিয়ে প্রচুর বেআইনি কাফ সিরাপসহ চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে আসে আন্তর্জাতিক মাদক কারবারের মূল মাথা পিন্টু সরকারের নাম। এরপর ধৃতদের সাথে নিয়ে মালদার ওই ফ্ল্যাট ও গুদামে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৯ হাজার বোতল (প্রায় ২০ লক্ষ টাকার) ফেনসিডিল এবং ঘরের আলমারিতে সাজানো বান্ডিল বান্ডিল টাকা। টাকা গুনতে শেষ পর্যন্ত আনতে হয় কাউন্টিং মেশিন। ঘটনার তদন্তে নেমে পিন্টু সরকার, তার গাড়িচালক গোপাল চাকি এবং শাগরেদ সুশান্ত হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।






















