এক্সপ্লোর

Priyanka Chopra: বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার সাধের রেস্তোরাঁ 'সোনা', বিপদ বুঝেই কি সরে এসেছিলেন নায়িকা?

'SONA' Announces Closure: এবার 'সোনা'র দরজা বন্ধ হতে চলেছে। প্রসঙ্গত, প্রায় বছর খানেক আগে এই রেস্তোরাঁর অংশীদারিত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন পিগি চপস। কেন বন্ধ হচ্ছে 'সোনা'?

নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) রেস্তোরাঁ। দেশি গার্লের রেস্তোরাঁ 'সোনা' (SONA) তাদের শেষ খাবার পরিবেশন করবে ৩০ জুন। ভারতীয় ক্যুইজিনে (Indian Cuisine) আধুনিকতার ছোঁয়াই ছিল এই রেস্তোরাঁর খাবারের মূল আকর্ষণ। কিন্তু এবার 'সোনা'র দরজা বন্ধ হতে চলেছে। প্রসঙ্গত, প্রায় বছর খানেক আগে এই রেস্তোরাঁর অংশীদারিত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন পিগি চপস। 

বন্ধ হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার 'প্রাক্তন' রেস্তোরাঁর দরজা

বুধবার 'সোনা' রেস্তোরাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, '৩ বছরের দুর্দান্ত সফরের পর, 'সোনা' বন্ধ হচ্ছে। যাঁরা আমাদের দরজা ঠেলে ভিতরে এসেছেন প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সেবা করতে পেরে আমরা সম্মানিত। আমাদের নিয়োজিত টিম যাঁরা সুস্বাদু খাবার, হাসি ও উষ্ণতা পরিবেশনা করেছেন রোজ তাঁদের ধন্যবাদ। 'সোনা'র শেষ সার্ভিস হবে ৩০ জুন, রবিবার, ব্রাঞ্চে। আমরা আশা করছি শেষ মিল বা ড্রিঙ্কের জন্য আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের দরজা ও দুই বাহু উন্মুক্ত রইল।' এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'আপনাদের মিস করব। শেষ একবার হুল্লোড়ে মাততে চলে আসুন।'

গত বছর অগাস্ট মাসে, 'পিপল ম্যাগাজিন' নিশ্চিত করে যে প্রিয়ঙ্কা চোপড়া এই রেস্তোরাঁর সঙ্গে আর জড়িত নন। ২০২১ সালে খাদ্যপ্রেমীদের জন্য দরজা খোলে 'সোনা'। এই রেস্তোরাঁ বন্ধু মণীশ কে গোয়েলের সঙ্গে হাত মিলিয়ে খুলেছিলেন প্রিয়ঙ্কা। মণীশ সেই সময় জানিয়েছিলেন যে 'গ্লোবাল স্টার'-এর সঙ্গে কাজ করতে পারাটা তাঁর কাছে 'স্বপ্নপূরণ'। তিনি বলেন, 'আমরা ওঁর সহযোগিতা ও পার্টনারশিপের জন্য কৃতজ্ঞ। যদিও তিনি আর ক্রিয়েটিভ পার্টনার হিসেবে যুক্ত থাকবেন না, কিন্তু প্রিয়ঙ্কা 'সোনা' পরিবারের সদস্য হয়েই থাকবেন এবং আমরা আমাদের নিজস্ব ভবিষ্যতের জন্য উত্তেজিত।' কিন্তু কেন বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, সেই কথা পোস্টে লেখা নেই, তাহলে কি ১ বছর আগেই 'বিপদ' আঁচ করতে পেরে সরে এসেছিলেন নায়িকা?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SONA (@sonanewyork)

আরও পড়ুন: Raj-Ankush: 'অযোগ্য'র স্ক্রিনিংয়ে 'হাতাহাতি' রাজ-অঙ্কুশের, নীরব দর্শক শুভশ্রী-ঐন্দ্রিলা! কী এমন ঘটল?

কাজের ক্ষেত্রে প্রিয়ঙ্কা চোপড়া আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী কাজ নিয়ে। অস্ট্রেলিয়ায় চলছে তাঁর আগামী হলিউড প্রজেক্ট 'দ্য ব্লাফ'। ছবিতে তিনি কার্ল আরবানের সঙ্গে পর্দা ভাগ করবেন। এছাড়া তিনি সম্প্রতি 'হেডস অফ স্টেট' ছবির শ্যুটিংও শেষ করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget