এক্সপ্লোর

প্রিয়ঙ্কা চোপড়ার পাশে আয়ুষ্মানও, শুভেচ্ছা দূতের পদ থেকে সরানোর পাক দাবিতে সায় দিল না রাষ্ট্রপুঞ্জ

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় এক অনুষ্ঠানে এক পাক মহিলা প্রিয়ঙ্কার বিরুদ্ধে আক্রোশ উগরে দেন। ওই মহিলা অভিযোগ করেন, প্রিয়ঙ্কা তাঁর দেশের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধ’কে উত্সাহিত করছেন।

মুম্বই:    প্রিয়ঙ্কা চোপড়াকে রাষ্ট্রপুঞ্জের শান্তির জন্য শুভেচ্ছা দূতের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছিল পাকিস্তানের মানবাধিকার মন্ত্রক। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত মন্তব্যের অধিকার রয়েছে প্রিয়ঙ্কার।উল্লেখ্য,  গত বুধবার ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা এইচ ফোরেকে লেখা চিঠিতে পাক মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি বলেন, বলিউড অভিনেত্রী ভারত সরকারের কাশ্মীর নীতিকে সমর্থন করছেন। মাজারি অভিযোগ করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘পরমাণু যুদ্ধ’র পক্ষে সওয়াল করছেন। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় এক অনুষ্ঠানে এক পাক মহিলা প্রিয়ঙ্কার বিরুদ্ধে আক্রোশ উগরে দেন। ওই মহিলা অভিযোগ করেন, প্রিয়ঙ্কা তাঁর দেশের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধ’কে উত্সাহিত করছেন। এর জবাব  প্রিয়ঙ্কা বলেছিলেন, তিনি যুদ্ধবিলাসী নন, তবে একজন দেশপ্রেমিক। এই ঘটনার কয়েকদিন পর প্রিয়ঙ্কার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ করেছিলেন পাক মন্ত্রী। যদিও রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে পাকমন্ত্রীর দাবি খারিজ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে প্রশ্নের উত্তরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা দূতেরা যখন ব্যক্তিগতভাবে কোনও মন্তব্য করেন, তখন তাঁদের নিজস্ব বিষয়ে মন্তব্য করার অধিকার রয়েছে। তাঁদের ব্যক্তিগত মতামত বা কাজের সঙ্গে ইউনিসেফের সম্পর্ক নেই। প্রিয়ঙ্কা চোপড়ার পাশে দাঁড়ালেন আয়ুষ্মাণ খুরানা।  তিনি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে দারুণভাবে ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রিয়ঙ্কা। একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আয়ুষ্মাণ বলেন, প্রিয়ঙ্কা চোপড়া আমাদের দেশের দারুণ প্রতিনিধিত্ব করছেন। তিনি শুধু ভারতীয় আইকন নন, আন্তর্জাতিক আইকনও। সেনা অফিসারের মেয়ে হিসেবে তিনি ভারতের খুব ভালো প্রতিনিধি।

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget