এক্সপ্লোর

Priyanka Chopra: বলিউড আর হলিউডের মধ্যে কোনটা বেছে নেবেন? কী বললেন প্রিয়ঙ্কা চোপড়া

Priyanka Chopra: বিভিন্ন প্রশ্নের মধ্যে তাঁর দিকে ছুঁড়ে দেওয়া হয় এমনও প্রশ্ন যে, কোনটাকে তিনি বাছবেন? বলিউড নাকি হলিউড? এই প্রশ্নের উত্তরও প্রিয়ঙ্কা সহজাতভাবেই দিয়েছেন। 

মুম্বই : শুধু বলিউডেই নয়, তাঁর অভিনয় দক্ষতা দেখেছে হলিউডও। একইসঙ্গে বলিউড এবং হলিউডে ছবি করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, বলিউড নাকি হলিউড, কোনও একটা বাছতে হলে তিনি কোনটাকে বেছে নেবেন? এই প্রশ্নে সরাসরি কোনও জবাব না দিয়ে বিতর্ক এড়িয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা।

'বিউটি উইথ ব্রেন', বিশেষণটা বরাবরই প্রিয়ঙ্কার নামের সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। বিতর্ক থেকে যে কোনও প্রশ্ন, সবসময়ই বুদ্ধি করে উত্তর দেন এই অভিনেত্রী। বলিউডে এসেছেন কোনও গডফাদার ছাড়াই। নিজের অভিনয় দক্ষতা দিয়েই চুটিয়ে অভিনয় করছেন বলিউডে। পাশাপাশি বাদ যায়নি হলিউডও। সেখানেও ক্রমশঃ নিজের রাজত্ব বিস্তার করছেন এই অভিনেত্রী। নিক জোনাসকে বিয়ে করে বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তাতেও ছেড়ে দেননি হিন্দি ছবির জগতকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে 'দিস অর দ্যাট' অর্থাৎ 'এটা নাকি ওটা' চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। বিভিন্ন প্রশ্নের মধ্যে তাঁর দিকে ছুঁড়ে দেওয়া হয় এমনও প্রশ্ন যে, কোনটাকে তিনি বাছবেন? বলিউড নাকি হলিউড? এই প্রশ্নের উত্তরও তিনি সহজাতভাবেই দিয়েছেন। 

প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাঁর দিকে দুটো করে অপশন ধেয়ে আসছে। আর তার মধ্যে থেকে একটা অপশনকে বেছে নিচ্ছেন তিনি। যেমন, প্রশ্ন করা হয়েছে, হট কফি নাকি আইস কফি, কোনটাকে বেছে নেবেন? তিনি আইস কফি বেছে নিয়েছেন। আবার কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে কোয়ালিটি বেছে নিয়েছেন। তেমনই যখন বলিউড আর হলিউডের মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন আসে। তখন প্রিয়াঙ্কা কোনওটাকেই বেছে না নিয়ে 'আই কুইট' বলেছেন। 

প্রসঙ্গত, এই মুহূর্তে লন্ডনে ওয়েব সিরিজ 'সিটাডেল'-র শ্যুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিরিজের সেটেই শ্যুটিং চলাকালীন আঘাত পান তিনি। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রিয় নায়িকার চোট পাওয়ার ছবি দেখে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। তবে, অ্যাকশন ছবির শ্যুটিং করতে গেলে যে এমন একটু আধটু চোট-আঘাত লেগেই থাকে, আর তা নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন, তাও সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দিয়েছেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget