এক্সপ্লোর

কেরিয়ারের শুরুতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও!

মুম্বই: টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে যখন শোকস্তব্ধ গোটা মুম্বইনগরী, তখনই বলিউডের এক লিডিং লেডির একাধিকবার আত্মহত্যার চেষ্টার খবর সামনে এল। তবে তিনি তাঁর 'স্ট্রাগলিং পিরিয়ডে' এমন চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। সেই সুপারস্টার আর কেউ নন, এইমুহূর্তে বলিউড-হলিউড দু জায়গায়ই সমানভাবে সফল হওয়া অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কা সম্পর্কে এই কথা দাবি করেছেন, তাঁরই প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। প্রকাশ জাজুর দাবি, কেরিয়ারের শুরুর দিকে প্রাক্তন এই বিশ্বসুন্দরী ভীষণই অস্থির চিত্তের ছিলেন। বর্তমানে প্রিয়ঙ্কাকে দেখে একজন কঠোর চরিত্রের নারী মনে হলেও, কেরিয়ারের শুরুতে তিনি দু থেকে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন। যদিও শেষমুহূর্তে প্রকাশই তাঁকে আটকান, দাবি ম্যানেজারের। প্রকাশ জানিয়েছেন, পিগি চপস-এর প্রথম জীবনের বয়ফ্রেন্ড অসীম মার্চেন্টে-এর সঙ্গে হামেশাই ঝামেলা লেগে থাকত অভিনেত্রীর। বেশিরভাগ সময়ই প্রিয়ঙ্কা অসীমকে মধ্যরাতে ফোন করে কান্নাকাটি করতেন। এরকমই এক অশান্তির পর প্রিয়ঙ্কা মুম্বইয়ের ভাসাই এলাকায় গাড়ি চালিয়ে গিয়েছিলেন আত্মহত্যার চেষ্টায়। যদিও শেষপর্যন্ত তাঁকে বুঝিয়ে সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনেন প্রকাশই, দাবি ম্যানেজারের। প্রকাশ আরও এক টুইটে দাবি করেছেন অসীমের মায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রিয়ঙ্কার। ২০০২ সালে তাঁর মৃত্যুর পর অসীমের বাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। প্রকাশের দাবি, সেইসময় প্রিয়ঙ্কাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়, যতদিন না বাড়ির জানলায় গ্রিল বসেছে। তবে বর্তমানে প্রিয়ঙ্কা ও তাঁর প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুর সম্পর্ক ভাল নয়। পরিস্থিতি আরও জটিল হয় যখন প্রিয়ঙ্কা হঠাত্ করেই প্রকাশের তাঁর সঙ্গে কাজ করার সমস্ত চুক্তি বাতিল করে দেন। এরপর প্রকাশ প্রিয়ঙ্কার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিনেত্রীর বাবা পাল্টা মামলা দায়ের করেন। অবশেষে এই ঘটনায় প্রকাশকে ৬৭ দিন জেল খাটতে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget