এক্সপ্লোর

Priyanka Sarkar: 'সোনার মতো..', প্রিয়ঙ্কার নতুন ফটোশ্যুট দেখে মুগ্ধ অনুরাগীরা

Priyanka Sarkar Photos: সদ্য ছেলে সহজকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন প্রিয়ঙ্কা। সহজের গরমের ছুটিতে তাঁকে নিয়ে পাহাড়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'আবার বিবাহ অভিযান'

কলকাতা: সোনালি আভায় যেন ছড়িয়ে পড়ছে দ্যুতি। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে দেখে মুগ্ধ অনুরাগীরা। সম্প্রতি একটি বিপণী সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী, আর সেখান থেকেই কিছু ছবি তিনি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার ছবি দেখে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। অনেকেই লিখেছেন, সোনার মত ঝলমল করছেন তিনি। অনুরাগীরা তাঁকে তুলনা করেছেন সোনার সঙ্গে। এরপর অবশ্য আরও কিছু ছবি শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা। অনুরাগীরাও প্রশংসায় ভরিয়েছেন তাঁকে। 

সদ্য ছেলে সহজকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন প্রিয়ঙ্কা। সহজের গরমের ছুটিতে তাঁকে নিয়ে পাহাড়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Avijaan)। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। 

২৫ মে বড়পর্দায় এসভিএফ (SVF)-এর প্রযোজনায় মুক্তি পেয়েছে 'আবার বিবাহ অভিযান'। অনির্বাণ ও প্রিয়ঙ্কা ছাড়াও এই ছবিতে রয়েছেন নুসরত ফারিহা, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, সৌরভ দাস ও অন্যান্যরা। এই ছবির প্রচারের সময় এবিপি লাইভের সঙ্গে আড্ডায় মজেছিলেন প্রিয়ঙ্কা। এই গল্প বন্ধুত্বেরও। প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘ছবির গল্পের মতোই ৩ জনের একটি বন্ধুদের গ্রুপ ছিল। অভিনেত্রী বলছেন, 'আমার বন্ধুরা খুব শান্ত, পড়ুয়া ছিলাম। একটা সময়ের পরে, বড় হয়ে মনে হয়েছিল একটি কিছু বদমাইশি করতে হবে। তখন টুকটাক হয়তো স্কুলে ক্লাস কামাইয়ের চেষ্টা করতাম। তবে নাহ.. কখনও এঁচোড় চুরি করিনি।'

এই এঁচোড়ের প্রসঙ্গ অবশ্য আসে অনির্বাণের কথা থেকেই। এবিপি লাইভের আড্ডায় অনির্বাণ বলেছিলেন, 'ছোটবেলায় বন্ধুদের সঙ্গে করা সমস্ত বদমাইশির কথা মনে আছে। আমাদের একটা বদভ্যাস ছিল। আমরা লোকের বাগানে ফল চুরি করতাম। চিত্ত সাহা বলে একজন প্রবীণ মানুষ ছিলেন। তাঁর বাগানে গিয়ে আম, জামরুল পেড়ে খেতাম। একদিন এক ভদ্রলোকের বাগানে ঢুকে একটা এঁচোড় চুরি করেছিলাম আমরা। সেদিন বন্ধুরা সবাই বুঝতে পেরেছিলাম, আমাদের উদ্দেশ্যটা ফল খাওয়া নয়। আমাদের উদ্দেশ্য চুরি করা। নিজের মধ্যে সেদিন আমরা একটা চোরকে আবিষ্কার করেছিলাম। পরে পেশা হিসেবে অবশ্য অন্য কিছুকে বেছেছি।'

সাক্ষাৎকারে, পর্দার গণশার পাশে উপস্থিত ছিলেন পর্দার মালতী অর্থাৎ প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-ও। অনির্বাণের উত্তর শুনে হাসতে হাসতে প্রিয়ঙ্কা বললেন, 'পেশা বদলে এখন অনির্বাণ দর্শকদের মন, ভালবাসা চুরি করছে।' হেসে সম্মতি দিয়ে অনির্বাণ বললেন, 'হ্যাঁ, চুরিটা কিন্তু রয়েছেই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

আরও পড়ুন: Vicky-Katrina: সমুদ্রসৈকতে ভিকির বাহুলগ্না 'বার্থ ডে গার্ল', জন্মদিনে ভালবাসায় মোড়া ক্যাটরিনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget