এক্সপ্লোর

'Mr India 2': ফের বড়পর্দায় আসছেন 'মিস্টার ইন্ডিয়া'? দ্বিতীয় ভাগের ইঙ্গিত দিলেন প্রযোজক বনি কপূর

Boney Kapoor: সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কপূর খোলসা করে বলেন, 'আমি মিস্টার ইন্ডিয়া ২ (Mr India 2) বানাবো। এমনকী আমি যদি খুব শীঘ্রই সেই কাজে হাত লাগাই তাহলে অবাক হবেন না।'

মুম্বই: ১৯৮৭ সালের সুপারহিট ছবি 'মিস্টার ইন্ডিয়া'র (Mr India) দ্বিতীয় ভাগ (sequel) আসতে চলেছে? এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন প্রযোজক বনি কপূর (Boney Kapoor)।

'মিস্টার ইন্ডিয়া ২' আসছে?

সম্প্রতি বনি কপূর একটি দক্ষিণী ছবি 'থুনিভু' (Thunivu) প্রযোজনা করলেন। এবার নাকি তিনি জনপ্রিয় হিন্দি ছবি 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যোয়েল তৈরিতে হাত দিচ্ছেন। প্রসঙ্গত এই ছবিতে অভিনয় করেছিলেন তাঁর ভাই অনিল কপূর (Anil Kapoor) ও তাঁর প্রয়াত স্ত্রী শ্রীদেবী (Sreedevi)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কপূর খোলসা করে বলেন, 'আমি মিস্টার ইন্ডিয়া ২ (Mr India 2) বানাবো। এমনকী আমি যদি খুব শীঘ্রই সেই কাজে হাত লাগাই তাহলে অবাক হবেন না।' তিনি আরও বলেন, 'ওয়ান্টেড, নো এন্ট্রি ও মিস্টার ইন্ডিয়ার মতো ছবিগুলির সিক্যোয়েল বানানোর আবদার এসেছে।'

প্রযোজক আরও বলেন, 'এমন মানুষও আছেন যাঁরা চাইছেন 'হাম পাঁচ'ও আবার নতুন করে তৈরি হোক। আমার কিছু ছবি ইতিমধ্যেই নতুন করে তৈরি হয়ে গেছে। যেমন 'ও সাত দিন', বা 'পোঙ্গা পণ্ডিত'। আমাদের পুরানো সময়ের থেকে কিছু চলচ্চিত্র আছে যেগুলি আবার একটি নতুন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, উন্নত প্রযোজনা সহ।'

প্রসঙ্গত, অনিল কপূর ও শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া' ১৯৮৭ সালের ২৫ মে মুক্তি পায়। সেই সময় এই ছবির বাজেট ছিল প্রায় ৩.৮ কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় ১০ কোটি টাকা। শেখর কপূর পরিচালিত এই ছবির প্রযোজনা করেছিলেন বনি কপূর ও সুরিন্দর কপূর। অমরিশ পুরি অভিনীত ছবির খল চরিত্র 'মোগ্যাম্বো'ও দর্শকের মন জয় করেছিল। এটি ছিল সেলিম ও জাভেদ জুটির লেখা সর্বশেষ চিত্রনাট্য। এরপর তাঁরা আলাদা হয়ে যান।

আরও পড়ুন: 'Pathaan': দেশজুড়ে প্রায় ৫০ হাজার অনুরাগীর জন্য 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা কিং খান ফ্যান ক্লাবের

ছবির গল্প মূলত আবর্তিত হয় অরুণ ও তাঁর সঙ্গে থাকা একঝাঁক অনাথ শিশুদের নিয়ে। এক গ্যাংস্টার তাঁদের বাড়ি হাতানোর জন্য তাঁদের উত্যক্ত করতে থাকে। এই ঝামেলার শিকার হয়ে অরুণের সঙ্গে থাকা শিশুদের একজন মারা যায়, তারপরই নিজের বাবার আবিষ্কার 'অদৃশ্য ঘড়ি' ব্যবহার করে লড়াই শুরু করে সে।

প্রসঙ্গত, প্রযোজক বনি কপূর পা রাখতে চলেছেন অভিনয় জগতেও। লভ রঞ্জনের আগামী ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবির প্রধান দুই চরিত্রে রয়েছেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। এই প্রথম তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget