এক্সপ্লোর

পুরীর মন্দিরে পুজো রানা-শ্রীজাতর, ২৫ সেপ্টেম্বর থেকে শ্যুটিং ফ্লোরে 'মানবজমিন'

শ্যুটিং শুরুর আগে পুরীর মন্দিরে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে হাজির প্রযোজক রানা সরকার। যোগ দেবেন পরিচালক শ্রীজাত ও সঙ্গীত পরিচালক জয় সরকারও।

কলকাতা: কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতা অভিনেত্রীদের লুক। ঢালাও চমক রয়েছে সেখানে। শ্যুটিং শুরুর আগে পুরীর মন্দিরে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে হাজির প্রযোজক রানা সরকার। যোগ দেবেন পরিচালক শ্রীজাত ও সঙ্গীত পরিচালক জয় সরকারও। আগামী ২৫ সেপ্টেম্বর থেকেই ফ্লোরে নামছে টিম 'মানবজমিন'। রেইকি করা শেষ। চূড়ান্ত হয়ে গিয়েছে শ্যুটিং স্পটও।

পরিচালনায় হাত দিয়েছেন লেখক শ্রীজাত। তাঁর নতুন ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ একঝাঁক নামজাদা অভিনেত্রী অভিনেত্রী। ছবি প্রযোজনার গুরুদায়িত্ব সামলাচ্ছেন রানা সরকার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের লুক। ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করছেন সৃজিত মুখোপাধ্যায়ও।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লুক প্রকাশের পোস্টে কমেন্ট করেছেন ছবির প্রযোজক রানা সরকার নিজেই। পরিচালকের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'সৃজিতের লুক দেবে না?' তাঁর প্রশ্নে অবশ্য মজা করে পরিচালক লিখেছেন 'ওটা লুক্কায়িত'। 

 

পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই বলেছিলেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়।

'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?' মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget