এক্সপ্লোর

Prosenjit Chatterjee: ডায়েট ভুলে মিষ্টিতে মজে প্রসেনজিৎ, রাজ বললেন, 'এই প্রথম খেতে দেখলাম'

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ হিসেবি! নিয়মের বাইরে খান না কিছুই। এহেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' হঠাৎ যদি সোশ্যাল মিডিয়ায় চকোলেট আর পেস্ট্রি খাওয়ার রিল দেন , তাহলে সেই রিল নিয়ে শোরগোল হবে বৈকি

কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নাকি খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ হিসেবি! নিয়মের বাইরে খান না কিছুই। এহেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' হঠাৎ যদি সোশ্যাল মিডিয়ায় চকোলেট আর পেস্ট্রি খাওয়ার রিল দেন , তাহলে সেই রিল নিয়ে শোরগোল হবে বৈকি। তা সে যতই এক চামচ হোক, পছন্দের অভিনেতাকে পেস্ট্রি খেতে দেখে বেশ অবাক টলিউড থেকে শুরু করে অনুরাগীরাও। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, একটু রেস্তোরাঁয় বসে চকোলেট পেস্টি খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কেবল এক চামচ। নিজের মুখে অবশ্য স্বীকার বলছেন, এই মিষ্টি ডিশ তাঁর খুব প্রিয়। প্রসেনজিৎতের এই পোস্টে রাজ চক্রবর্তী মন্তব্য করেছেন, 'দাদা আমি জীবনে প্রথমবার তোমায় খেতে দেখছি।'

সদ্য মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী ও প্রিয়ঙ্কা সরকার অভিনীত ছবি 'কলকাতার হ্যারি'। 'কলকাতার হ্যারি' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির প্রচারের সময় সাক্ষাৎকারে এবিপি লাইভকে সোহম বলেছিলেন, 'আমরা ছোটবেলা থেকেই মামুকে দেখে এসেছি শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি। বুম্বামামু ফিটনেসের দিকে খুব খেয়াল রাখতেন। অর্ধেক জিনিসই খেতেন না। এখনও তাই। তবে এখনও যদি মামুকে সামান্য ভাত খেতে দেখি, খুব অবাক হই। বলি, তুমি ভাত খাচ্ছো! সেই মানুষটার পাশে দাঁড়ালে আমাদের এখন বুড়ো লাগবে। ওঁর শরীরের ওপর খেয়াল রাখাটা শেখার মতো।'

আরও পড়ুন: Mahesh Babu Update: 'আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের', মহেশ বাবুর মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া

সামনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'আয় খুকু আয়'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাফিয়াথ রশিদ মিথিলাকে। 

সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

">

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget