এক্সপ্লোর

Mahesh Babu Update: 'আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের', মহেশ বাবুর মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া

Mahesh Babu Update: 'মেজর' ছবির প্রযোজক (producer) মহেশ বাবু। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনীত বা প্রযোজিত ছবি হিন্দিতে ডাব (hindi dub) করার বদলে তিনি নিজে হিন্দি ছবিতে কেন অভিনয় করছেন না।

নয়াদিল্লি: তেলুগু ইন্ডাস্ট্রির (Telugu film industry) জনপ্রিয় তারকা অভিনেতা মহেশ বাবু (Mahesh Babu)। তাঁর অনুরাগীদের (fans and followers) সংখ্যাও বিপুল। সম্প্রতি তাঁর আগামী ছবি 'মেজর'-এর (Major) প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানে তাঁর একটি মন্তব্য আপাতত বিতর্ক তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কী প্রশ্ন করা হয় তাঁকে? কী উত্তর দিয়েছেন তিনি?

মহেশ বাবুর বিস্ফোরক জবাব

'মেজর' ছবির প্রযোজক (producer) মহেশ বাবু। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনীত বা প্রযোজিত ছবি হিন্দিতে ডাব (hindi dub) করার বদলে তিনি নিজে হিন্দি ছবিতে কেন অভিনয় করছেন না। প্রশ্নের উত্তরে মহেশ বাবু বলেন, 'আমি সবসময়েই তেলুগু ছবিতে অভিনয় করতে চেয়েছি এবং চেয়েছি গোটা ভারতের মানুষ তাই দেখবেন। এখন যখন সেটা হচ্ছে আমি খুব খুশি। আমার সবসময়ে এই মত যে আমার শক্তি হচ্ছে তেলুগু ছবি এবং আমি যে অনুভূতিটা বুঝি সেটা তেলুগু ছবির।'

তিনি একইসঙ্গে আরও বলেন, 'আমার কথায় ঔদ্ধত্য মনে হতে পারে, আমি হিন্দি ছবির প্রচুর অফার পাই। কিন্তু আমার মনে হয় আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের। আমি আমার সময় নষ্ট করতে চাই না। তেলুগু সিনেমায় যে স্টারডম ও ভালবাসা আমি পাই, আমি কখনও অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিইনি। আমি সবসময়ে ভেবেছি যে আমি এখানে ছবি করব এবং তা বড় হবে এং আমার বিশ্বাস এখন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এর থেকে বেশি আনন্দের কিছুই নেই।'

আরও পড়ুন: Bollywood Update: আগামী প্রজেক্টের শ্যুটিং সারতে পশ্চিমবঙ্গে করিনা কপূর খান ও করিশ্মা কপূর

এর আগে একটি ইভেন্টে, যখন মহেশ বাবুকে তাঁর বলিউড ডেবিউ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখনও তাঁর উত্তর ভাইরাল হয়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুসারে অভিনেতা বলেছিলেন যে নিজের ছবি সর্বত্র দেখার জন্য তার হিন্দি ছবি করার দরকার নেই।

প্রসঙ্গত, আদিভি সেশ ও শোভিতা ধুলিপালা অভিনীত প্যান-ইন্ডিয়া ছবি 'মেজর'-এর প্রযোজক মহেশ বাবু। সেই ছবির প্রচারেই উপরোক্ত মন্তব্য করেন তেলুগু তারকা।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget