এক্সপ্লোর

Devi Chowdhurani: 'কান' উৎসবে উন্মোচিত হবে প্রসেনজিৎ-শ্রাবন্তীর 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

Cannes 2023: শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক ও পর্দার 'ভবানী পাঠক' ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘোষণা করেন 'কান' উৎসবে 'দেবী চৌধুরানী'র সফরের কথা।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও 'দেবী চৌধুরানী'র (Devi Chowdhurani) নির্মাতাদের। 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Marche du Films, Cannes 2023) উন্মোচিত হতে চলেছে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার (Motion Poster)। অর্থাৎ শুধু বাংলার দর্শক নন, গোটা বিশ্বের সামনে আসবে ছবির মোশন পোস্টার। 

'কান চলচ্চিত্র উৎসব'-এ প্রকাশ্যে আসবে 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে এমনিতেই উত্তেজনা চরমে। 'দেবী চৌধুরানী' তথা বঙ্গের ব্যান্ডিট ক্যুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই খবর এতদিনে সকলের জানা। সেই সঙ্গে এই ছবির একাধিক অ্যাকশন সিকোয়েন্সের রিকল্পনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর বাবা ও তারকা স্টান্টমাস্টার শাম কৌশল (Sham Kaushal। 

শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক ও পর্দার 'ভবানী পাঠক' ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘোষণা করেন 'কান' উৎসবে 'দেবী চৌধুরানী'র সফরের কথা। তাঁদের পোস্ট অনুযায়ী, 'আন্তর্জাতিক দর্শক ও বিশ্ব মিডিয়ার সামনে 'দেবী চৌধুরানী' (ব্যান্ডিট ক্যুইন অফ বেঙ্গল)-এর মোশন পোস্টার উন্মোচিত হবে মার্শে দু ফিল্ম কানস ২০২৩-এর ভারতীয় প্যাভিলিয়নে।' আরও লেখেন, 'আজাদি কা অমৃত মহোৎসব। জয় ভৈরবী।' এই বড় খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে পরিচালক লেখেন, 'বাংলা সিনেমার জন্য এর চেয়ে বড় কোনও অগ্রাধিকারের কথা ভাবতে পারি না।' 

 

'মুক্তকেশী খড়গহস্তে, তামস বিনাশিনী। নমামি মাতে কালিকে, সর্বসিদ্ধি দায়িনী।' ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর অকথিত গল্প, ১৭৭৬ সালের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের শ্বাসরুদ্ধকর গল্প উঠে আসবে এই ছবিতে।

প্রসঙ্গত, এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠক হয়ে ওঠার সফরের শুরুর কথা জানিয়েছিলেন শুভ্রজিৎ। সেই সময় এবিপি লাইভকে শুভ্রজিৎ বলেছিলেন, 'আমার ছবির ভবানী পাঠক উপন্যাস থেকে উঠে আসেননি। এই ভবানী পাঠক ঐতিহাসিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভালে ভবানী পাঠকের যে বর্ণনা পাওয়া যায়, সেখান থেকেই আমি খসড়া চিত্র তৈরি করেছিলাম।'

আরও পড়ুন: Worlds Most Expensive Ice Cream: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি

উল্লেখ্য, বহু প্রতীক্ষিত এই বিগ বাজেট ছবি দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে, ৭টি ভিন্ন ভাষায়। এটিই প্রথম বাংলা ছবি যার এমন প্যান ইন্ডিয়া মুক্তি হবে। ছবির গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। অ্যাকশন দৃশ্যের পরিচালনায় তারকা পরিচালক শাম কৌশল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget