এক্সপ্লোর

Prosenjit Chatterjee: '৯ দিন ধরে ডিপ্রেশনের মধ্যে রয়েছি', সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Rahool Mukherjee: রাহুলের শ্যুটিংয়ে পদে পদে বাধা। একজোট অভিনেতা থেকে পরিচালকরা। সোমবার থেকে পাল্টা কাজ বন্ধের হুঁশিয়ারি রাজ চক্রবর্তীর। ডিপ্রেশনে ভুগছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিস্ফোরক অভিনেতা।

কলকাতা: ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুললেও ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। টেকনিশিয়ানরা না আসায় শুরু হল না শ্যুটিং। অপেক্ষায় প্রসেনজিৎ-অনির্বাণরা। শ্যুটিং আটকে, 'ডিপ্রেশনের মধ্যে' (depression) রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

'ডিপ্রেশনের মধ্যে' রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?

টেকনিশিয়ান স্টুডিওয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'টেলিভিশন হোক বা ওটিটি হোক বা ফিল্ম, এই যে কাজটা আমরা করি, বিশেষ করে এই সিনেমা বানানোটা, তার ভিতরে বিশাল জিনিস আছে। যার জন্য গত ৯ দিন ধরে আমি, খুবই একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা রাতে শোওয়ার আগে একটা দৃশ্য পড়ি, পরদিন সকালে উঠে শ্যুটিংটা করব বলে, তার মধ্যে একটা ভালবাসা আছে। আমি গত ৯ দিন ধরে দেখছি, রাতে সিন পড়ছি, সকালে উঠে শুনছি শ্যুটিং হবে না। আমরা তো সবশেষে গিয়ে একটা অনুভূতি ফুটিয়ে তুলি পর্দায়, আমরা প্রত্যেকে আবেগপূর্ণ মানুষ, সে টেকনিশিয়ান, পরিচালক, অভিনেতা সকলেই। এই ইমোশনটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে ভালবাসা, একে অপরের প্রতি সম্মান যদি চলে যায়, তাহলে আমরা কিন্তু আর সৃষ্টি করতে পারব না কিছু। আর যদি আমরা সৃষ্টি না করতে পারি, আমি ৪০ বছরের ওপর কাজ করছি, দর্শকও আমাদের কাজ দেখবেন না। ভালবাসা, সম্মানের মধ্যেও ঝগড়াঝাঁটি হয়, কিন্তু নতুন জিনিসের সৃষ্টি ভালবাসা দিয়ে করা হোক। সেটা চলে কেন যাচ্ছে? এখানে কাউকে কিছু প্রমাণ করার নেই, সব শেষে থেকে যাবে ওই সিনেমা, বা সিরিয়াল বা ওটিটিটা। ইতিবাচক দিকে এগোতে হবে আমাদের।'

 

আরও পড়ুন: Dev On Rahool Mukherjee Issue: ক্ষমতা জাহির, ইগো স্যাটিসফাই করতেই এতকিছু! অচলাবস্থা নিয়ে টলি ফেডারেশনের প্রেসিডেন্টকে নিশানা দেবের?

ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে জবাব চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও, পরে 'ভুল' স্বীকার করে নেন রাহুল। এর পর তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেই নিয়ে গত কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধেয় রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। রাজ নিজে এই ব্যাপারে পৌরহিত্য করেছিলেন। কিন্তু শুক্রবার রাতেই ফেডারেশন জানায়, নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে টেকনিশিয়ানরা যাবেন না ফ্লোরে। এর পর শনিবার সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছনোর পরও শ্যুটিং শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন রাজ। সংবাদমাধ্যমে এদিন রাজ বলেন, "যাঁরা ইন্ডাস্ট্রির পরিচালক, সে টিভির হোন বা OTT-র, অথবা সিনেমার, সকলে নিজের মতামত জানিয়েছেন। সকলেই খুব আহত। রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে গেলে নাটি টেকনিশিয়ানরা আসবেন না! আমি জানতে চাই, পরিচালকরা না এলে কাজটা হবে তো? এটা বড় অসম্মান।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget