এক্সপ্লোর

Dev On Rahool Mukherjee Issue: ক্ষমতা জাহির, ইগো স্যাটিসফাই করতেই এতকিছু! অচলাবস্থা নিয়ে টলি ফেডারেশনের প্রেসিডেন্টকে নিশানা দেবের?

Tollywood Conflict: ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পাশে দাঁড়ালেন দেব, প্রসেনজিৎ, পরমব্রত, কৌশিক, অনিরুদ্ধ প্রমুখ।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। তাঁর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফেডারেশন। প্রতিবাদে একযোগে সরব টলিপাড়ার (Tollywood) সিংহভাগ পরিচালক। 'সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারাটাই আসল ক্ষমতা, ফেডারেশন সভাপতির কাজ', তোপ দাগলেন প্রযোজক-অভিনেতা দেব (Dev)।

ফের বাধার মুখে রাহুল, সরব দেব

ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আজ থেকে টেকনিশিয়ান স্টুডিও-তে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিশিয়ানরা। 

এই অবস্থায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রযোজক অভিনেতা দেব বলেন, 'একটা শ্যুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল। অনেকদিন ধরে এটা নিয়ে জল্পনা চলছিল যে রাহুল মুখোপাধ্যায় পরিচালক তার। যে নিষেধাজ্ঞা ওঁর ওপর জারি হয়েছিল, সেটাও তুলে নেওয়া হয়। অর্থাৎ তিনি পরিচালনা করতে পারেন। সেই অনুযায়ী আজ শ্যুটিং রাখা হয়। এদিকে আজ টেকনিশিয়ানরা আসেননি। আর শ্যুটিং বন্ধ। আমরা এই কাজ বন্ধ রাখা, বা আটকে রাখার বিরুদ্ধে। আমাদের সরকার থেকে শুরু করে সকলেই চান যে কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভাল হবে। কিন্তু এই যে কোনও কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হল, কোনও কারণ নেই এখনও পর্যন্ত। সেটা খুবই দুঃখজনক। ইন্ডাস্ট্রি হিসেবে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেমন আগে মুম্বই বা বিভিন্ন জায়গা থেকে অ্যাড শ্যুট বা নানা ধরনের কাজ আসতো, সেগুলো ধীরে ধীরে ৯০ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, কোনও প্রযোজক, কোনও অভিনেতা টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি, বুম্বা দা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি, কোনও টেকনিশিয়ান বলতে পারবেন না, যে আমরা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার 'খাদান' ছবির শ্যুটিং চলছে। প্রত্যেকদিন ২৫০-৩০০ জনের ইউনিট থাকে। প্রায় ২০০ জুনিয়র আর্টিস্ট থাকে, আমরা ৪০০-৫০০ জনকে নিয়ে শ্যুটিং করি প্রত্যেকদিন। এই কাজগুলি যদি বন্ধ হয়ে যায়, কোনও কারণ ছাড়া, জোর করে একটা ভুল ধারণা তৈরি করা হচ্ছে যে এটা টেকনিশিয়ানদের বিরুদ্ধে, সেটা ভুল।'

 

আরও পড়ুন: Rahool Mukherjee-Federation Conflict: সকাল থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ-অনির্বাণরা, আজও শ্যুটিং হল না টলিপাড়ায়, ফেডারেশনকে দু'দিন সময় দিলেন রাজ

একসঙ্গে দেবের কথায় রীতিমতো নিশানায় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। দেব বলেন, 'কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা ১০টাও ভাল বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এটা তো বাকি দেশের কাছে একটা খারাপ ইঙ্গিত যাবে। আমার মনে হয় ফেডারেশনের ভাবা উচিত। কাজ বন্ধ করে, জীবনে হয়তো নিজের ইগো স্যাটিসফ্যাকশন হবে যে, 'দেখো আমি এটা করতে পেরেছি, আমার কত বড় সাহস, কত ক্ষমতা।' আমার মনে হয়, ক্ষমতা হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারা। সকলের বাড়িতে যেন রান্নাটা হয়, সকলে যেন শান্তিতে ঘুমোতে পারে। সবাই যেন একসঙ্গে চলতে পারে, এটাই তো ক্ষমতা, এটাই তো ফেডারেশনের প্রেসিডেন্টের কাজ। এই কাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আমি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget