এক্সপ্লোর

Prosenjit Chatterjee: ''যদি কোনও ছোট ক্যারেক্টারও হয়, আমি 'অ্যাট এনি কস্ট' করব'' কোন অপূর্ণ ইচ্ছের কথা বললেন প্রসেনজিৎ?

এবিপি লাইভের সঙ্গে মিনিট কুড়ির কথোপকথনে প্রসেনজিৎ যেন ছুঁয়ে এলেন কয়েক দশকে ফেলে আসা বিভিন্ন ঘাটগুলিকে। বহতা নদীর মতো তাঁর ছবি-জীবনের নানা জানা-অজানা কথা ভাগ করে নিলেন মুগ্ধ দর্শকদের সঙ্গে। 

বাংলার সিনেমাপ্রেমী দর্শক ও বিশ্লেষকদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই ইন্ডাস্ট্রি। চার দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে তাঁর উপস্থিতি, নায়ক হিসেবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বহু উত্থান-পতন, উজান-ভাঁটার সাক্ষী তিনি। শুধু সাক্ষী নন, বহু সময় কাণ্ডারীর মতোই ধরেছেন হাল। তাই ২০২৫ সালে এবিপি লাইভ ইমপ্যাক্ট মেকার কনক্লেভ, ইস্ট এডিশনে তাঁকে বিশেষ সম্মান জানিয়েছে এবিপি লাইভ। তারকাখচিত সন্ধেয় তাঁর উপস্থিতি নিঃসন্দেহে চন্দ্রোদয়ের মতোই। তবে তিনি নিজের আলোতেই আলোকিত। এবিপি লাইভের সঙ্গে মিনিট কুড়ির কথোপকথনে প্রসেনজিৎ যেন ছুঁয়ে এলেন কয়েক দশকে ফেলে আসা বিভিন্ন ঘাটগুলিকে। বহতা নদীর মতো তাঁর ছবি-জীবনের নানা জানা-অজানা কথা ভাগ করে নিলেন মুগ্ধ দর্শকদের সঙ্গে। 

বললেন, ভারতীয় সিনেমায় কমার্শিয়াল ছবি তো দাপট দেখাবেই। সেটাই স্বাভাবিক। কিন্তু এই বাংলায় গত ১৫ বছরে ছবির ঘরানায় অনেক পরিবর্তন এসেছে। গল্প নির্বাচন ও গল্প বলায় অনেক বদল এসেছে। এ বাংলার সমৃদ্ধ সাহিত্য পর্দায় রূপ পেয়েছে। এবার হয়ত এমন একটা সময় আসছে, যখন ছবির 'মেন লিড' হবে গল্পই। কন্টেন্ট, স্টোরি-টেলিং এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।  

সাদা-কালো যুগ থেকে ছবি করে এসেছেন তিনি। তারপর কেটেছে বছরের পর বছর। বদলেছে ইন্ডাস্ট্রি, সেই সঙ্গে টেকনোলজি। টলিগঞ্জে, প্রথম ডিজিট্যালি শুট করা ছবি 'অটোগ্রাফে' তিনিই ছিলেন মুখ্য ভূমিকায়। এভাবেই বিভিন্ন পর্ব পেরিয়ে তিনি সম্প্রতি কাজ করে ফেলেছেন ওটিটি-তেও। প্রসেনজিতের প্রথম ওয়েব সিরিজ় ‘জুবিলি’ও ক্রিটিক্যালি অ্যাক্লেমড। 'OTT একটা দারুণ মাধ্যম। আমাদের মতো অভিনেতাদের এই মাধ্যমটা এক্সপ্লোর করা উচিত। ওটিটি ক্রিয়েটরদের কাছে দারুণ একটা চান্স। সেই সঙ্গে ওটিটিতে কাজ করলে এমন অনেক নতুন অভিনেতার সঙ্গে কাজ করা যায়, হয়ত তারা বড় নাম নয়, কিন্তু তারা অসাধারণ কাজ করে...নতুন প্রজন্মের সঙ্গে কাজ না করলে তাঁরা কিন্তু আপনাকে চ্যালেঞ্জে ফেলতে পারে...তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে'। 

৩০০-রও বেশি মেন স্ট্রিম বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। এত বছর ধরে ইন্ডাস্ট্রির নানা  অধ্যায়ের সঙ্গে থেকেছেন ওতপ্রোতভাবে। এরপরও কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে কোনও সুপ্ত ইচ্ছে রয়ে গিয়েছে? এখনও পূরণ না-হওয়া কোনও ইচ্ছে? 'শ্বশুরবাড়ির জিন্দাবাদ'-এর মতো মারকাটারি হিট ছবির নায়ককে একেবারে নতুন ভাবে মেলে ধরেছেন ঋতুপর্ণ ঘোষ। বাংলা ছবির দর্শক তাঁকে পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি', 'নৌকোডুবি'র মতো সাহিত্যনির্ভর ছবিতে। এবার পুজোয় তিনি আসছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরাণী'র ভবানী পাঠকের ভূমিকায়। তিনি  পর্দায় সকলের পছন্দের সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কাকাবাবু'ও বটে। কিন্তু এত কিছু পরেও তাঁর একটা ছোট্ট ইচ্ছের কথা ব্যক্ত করলেন এবিপি লাইভের মঞ্চে। 'আমার একটা দুঃখ রয়ে গেছে, যেটা আমি 'কেটার' করতে পারিনি, যখন আমি বাবুদা মানে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করেছিলাম... এই পৃথিবীর অন্যতম বড় মাপের পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগটা আমি মিস করেছিলাম। সন্দীপ রায় কোনও ছবিতে আমার জন্য ছোট্ট কোনও চরিত্র লিখতেন...আমি যদি তাতে অভিনয় করতে পারতাম...ফেলুদা নয়, কারণ জানি, ফেলুদা আমায় মানায় না। ফেলুদা বললেই এখনও আমার প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায় ও বেণুদাকে মনে হয়। আমি বলছি যে কোনও চরিত্র.. ওঁর কোনও ছোট ছোট গল্পের কোনও চরিত্রও যদি হয়, যেটা আমায় ফিট ইন করবে, সেটা যদি কোনও ছোট ক্যারেক্টারও হয়, আমি 'অ্যাট এনি কস্ট' সেটা করব। করলে আমার মনে হবে, একটা বৃত্ত সম্পূর্ণ হল।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget