এক্সপ্লোর

Puja 2022: মেলার ফুচকা, নাগরদোলায় পুজো শুরু, অষ্টমীতে ভোগ চাইই চাই: অঙ্গনা

Durga Puja 2022: পুজোর সঙ্গে খাওয়াদাওয়ার অবিচ্ছেদ্য সম্পর্ক। অঙ্গনা বলছেন, 'পুজোর সময় ডায়েট মানি না। অষ্টমীর দিন ভোগ আমার চাইই চাই। সে আবাসনের পুজো হোক বা বাইরের কোনও পুজোয়'

কলকাতা: পুজো বলতেই ম্যাডক্সে আড্ডা, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া আর ঠাকুর দেখা.. কিন্তু কোভিড বদলে দিয়েছে সবটা। গত ২ বছর দুর্গাপুজো কেটেছে কার্যত বাড়িতেই। তবে এই বছর অনেকটাই কম প্রভাব করোনার। ২ বছরের খরা কাটিয়ে যেন নতুন উদ্যমে নিজেকে সাজাচ্ছে তিলোত্তমা। এবার পুজোয় কী কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রী অঙ্গনা রায়ের (Angana Roy)? এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডায় ভাগ করে নিলেন সেই কথা।

পুজোর অনেকটা সময় ম্যাডক্স স্কোয়ারে বসে আড্ডা দিতে পছন্দ করতেন অভিনেত্রী। তবে সেসব করোনা পূর্ববর্তী যুগের কথা। অঙ্গনা বলছেন, 'করোনার প্রকোপ অনেকটা কমলেও একেবারে চলে যায়নি ভাইরাসটা। সদ্য আমার আবাসনের কিছু মানুষই করোনা আক্রান্ত হয়েছেল। তাই গত বারগুলোর মতোই একটু ভিড় এড়িয়ে চলব আমি। ম্যাডক্স ক্সোয়ারে বসে আড্ডার চেয়ে বাড়িতেই ডেকে নেব বন্ধুদের। আমার বেশ কিছু বন্ধু কাজের সূত্রে বাইরে থাকে। এবার ওরা ফিরলে বাড়িতেই ওদের সঙ্গে গল্প, আড্ডা হবে। এছাড়া আমার আবাসনে পুজো হয়, সেখানেও থাকব।'

পুজোর সঙ্গে খাওয়াদাওয়ার অবিচ্ছেদ্য সম্পর্ক। অঙ্গনা বলছেন, 'পুজোর সময় ডায়েট মানি না। অষ্টমীর দিন ভোগ আমার চাইই চাই। সে আবাসনের পুজো হোক বা বাইরের কোনও পুজোয়। অষ্টমীর সকালে শাড়ি পরে অঞ্জলি আর দুপুরের ভোগ, এই ২টো ছাড়া যেন পুজো জমেই না। নবমীর দিনটাও আমি আবাসনের পুজোয় থাকি। আমার পুজোর খাওয়া শুরু হয় পঞ্চমী থেকেই। ইডিএফ মাঠে পুজোর সময় একটা মেলা হয়। সেখানে প্রতিবার গিয়ে নাগরদোলা চড়া আর বিশেষ এক ফুচকা বিক্রেতা কাকুর থেকে ফুচকা খাওয়া বাধ্যতামূলক। ওটাই আমার পুজোর শুরু। এছাড়া প্রতি বছরই ষষ্ঠীর দিন কলেজের বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় যাই। অনেক বছর ধরে এটা চলে আসছে। তবে এই বছর ভিড় এড়াব বলে পরিকল্পনা করছি বন্ধুদের বাড়িতেই ডেকে নেব।'

আরও পড়ুন: Angana Roy Exclusive: ক্লাস ফোরে পাড়ার দাদাকে ভাল লাগত, বলার সাহস হয়নি: অঙ্গনা রায়

সদ্য মুক্তি পেয়েছে অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিও 'গা ছুঁয়ে বলছি'। সেখানে দেখা গিয়েছে অঙ্গনা ও ঋতব্রত মুখোপাধ্যায়কে। গান জুড়ে, সুরে কথায় যেন প্রেম মোড়া। আর এই প্রেম যেন নব্বইয়ের দশকের। শ্যুটিং করতে গিয়ে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারলেন অঙ্গনা? হেসে ফেলে অঙ্গনার উত্তর, 'এখনই একটা ঘটনা মনে পড়ে গেল। আমার ছোটবেলা কেটেছে আসানসোলে, স্কুলের তাগিদেই কলকাতা আসতে হত। তখন এই শহরটাকে মোটেই ভালো লাগত না। পুজো মানেই আসানসোল যাওয়া, ওখানকার বন্ধুরা। আমাদের পাড়ায় এক দাদা ছিল। তখন আমার বড়জোর ক্লাস ফোর বা ফাইভ। পুজোর ছুটিতে আসানসোল ফেরার টানের একটা অন্যতম কারণ ছিল সেই দাদাকে দেখতে পাব। একবার মনে আছে মণ্ডপে গেছি বন্ধুদের সঙ্গে, দেখি সেই দাদা বসে আছে। আমাদের দেখে ওরা ডেকে নিল। সেই দাদার তখন আমার দিকে নজরও নেই। পাড়ার ছোট্ট মেয়ের মতোই দেখত আমায়। কিন্তু আমার তখন... মণ্ডপের মাইকে বাজছে 'তেরি আঁখে ভুলভুলাইয়া..' আর আমি বিভোর হয়ে তাকিয়ে আছি সেই দাদাটার দিকে। এক্কেবারে ছোটবেলায় বোধহয় এত হিসেব নিকেশ থাকে না, প্রেমের অনুভূতিও বোঝার বয়স হয় না। থাকে কেবল মুগ্ধতা আর একরাশ সারল্য। সেই দাদাটাকে কখনও বলার সাহস হয়নি.. 'গা ছুঁয়ে বলছি.. তোমায় দারুণ লাগে'।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget