এক্সপ্লোর

Puneeth Rajkumar Death: মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমার

Puneeth Rajkumar Death: চলচ্চিত্র জগতে ফের দুঃসংবাদ। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

মুম্বই: চলচ্চিত্র জগতে ফের দুঃসংবাদ। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। আজ সকালে হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই হাসপাতালে পাঠানো হয় অভিনেতাকে। শুরু করা হয়েছিল চিকিৎসাও। তবে সবরকমের চেষ্টা করার পরেও শেষরক্ষা হয়নি।

আজ সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সকাল ১১.৩০ নাগাদ তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এরপর আরও বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় তারকার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তদ্ধ অনুরাগীরাও।

বিক্রম হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সরকারিভাবে কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবর জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কুমারাস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া-সহ রাজনৈতিক এবং ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা পুনিত রাজকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। কন্নড় ছবির সুপারস্টারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সবাই।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন পুনিত। সোশ্যাল মিডিয়ায় একটি ছবির জন্য শুভেচ্ছা জানান তিনি। সেই ছবিতে কাজ করেছেন তাঁর দাদা শিবারাজকুমার। ভাইয়ের দুঃসংবাদ শুনে হাসপাতালে যান শিবারাজকুমার। হাসপাতাল চত্বরে কড়া সুরক্ষা বলয় মোতায়েন করা হয়। হাসপাতালে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইও।

সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।

অন্যদিকে, অস্ত্রোপচার সফল হয়েছে রজনীকান্তের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন 'থালাইভা'। হাসপাতাল সূত্রের খবর, খুব তাড়াতাড়ি রজনীকান্তকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। তবে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে দক্ষিণী তারকাকে, খবর সংবাদসংস্থা আইএএনএস সূত্রে। গতকাল অর্থাৎ ২৮ অক্টোবর, হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। প্রথমে পরিবার সূত্রে জানানো হয়েছিল, নিয়মিত চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি। 

 

 

সেরা শিরোনাম

Tollygunge Election: মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
Bollywood Director Death: 'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget