এক্সপ্লোর

Pushpa The Rule: অল্লু অর্জুনের জন্মদিনে আসছে 'পুষ্পা'-র নতুন খবর! ইঙ্গিত নির্মাতাদের

Film Pushpa 2: অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে

কলকাতা: বছর ঘুরলেও 'পুষ্পা'-কে নিয়ে অনুরাগীদের মধ্যে এখনও উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa The Rise)-এর দ্বিতীয় পর্বের জন্য। আর এবার সেই উন্মাদনাতেই কার্যত অগ্নিতে ঘৃতাহুতি দিলেন 'পুষ্পা-দ্য রুল' (Pushpa The Rule)-এর নির্মাতারা। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তাঁরা আঁচ দিলেন 'পুষ্পা'-র জন্মদিনে আসতে চলেছে নতুন চমক। 

৭ এপ্রিল, পর্দার পুষ্পা অর্থাৎ বাস্তবের অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)-এর জন্মদিন। নির্মাতারা সেইদিনই কিছু বড় চমকের পরিকল্পনা করেছেন। আজকের ভিডিওতে ধরা পড়ল, শহর জুড়ে কেবল খোঁজ চলছে, 'পুষ্পা' কোথায়? শেষে নির্মাতারা জানালেন, এই খোঁজ শেষ হবে খুব তাড়াতাড়ি। ৭ এপ্রিল প্রকাশিত হবে পুরো ভিডিও আর সেখানেই মিলবে সমস্ত উত্তর। সেইসঙ্গে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ট্যাগলাইনও। যেখানে লেখা 'হান্ট বিফোর রুল' (Hunt Befire Rule)। 

অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই ছবির মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ছবির। কিন্তু শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ছবির যতটা অংশ শ্যুট হয়েছে তাতে বিশেষ সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। ফলে তিনি নাকি এখনের ফুটেজ মুছে ফেলে নতুন করে শুরু থেকে শ্যুটিং করার কথা ভাবছেন। 

অন্যদিকে, অপর এক সূত্র মারফত খবর, 'পুষ্পা ২'-এর শ্যুটিং শুরু হবে অন্তত মাস তিনেক পর। ফলে বোঝাই যাচ্ছে ছবির মুক্তির তারিখও পিছিয়ে যাবে। অন্তত এই বছরে ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে। তবে ছবির শ্যুটিং স্থগিত হওয়া বা বন্ধ হওয়ার ব্যাপারে, বা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার ব্যাপারে, নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে আজ যে ভিডিও নির্মাতারা শেয়ার করে নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পুষ্পাকে নিয়ে আসছে নতুন কোনও চমক। আগামী ৮ তারিখ, ৪১ বছরে পা দেখেন অল্লু অর্জুন।

'পুষ্পা-দ্য রুল' ছবিটি 'পুষ্পা-দ্য রাইস'-এরই সিক্যুয়াল। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নাম।

আরও পড়ুন: Rani Mukerji : ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে চাই, আবেগে ভাসলেন রানি

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pushpa (@pushpamovie)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget