এক্সপ্লোর

'Pushpa 2': অল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে আসবে 'পুষ্পা ২'-এর প্রথম টিজার?

Allu Arjun: এক সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছে বেঙ্গালুরুতে যেখানে শীঘ্রই মালয়লম অভিনেতা ফাহাদ ফসিল (Fahadh Faasil) যোগ দেবেন।

নয়াদিল্লি: তেলুগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise), ঝড় তোলে গোটা দেশের বক্স অফিসে (Box Office)। ছবির অ্যাকশন দৃশ্য, গান, পুষ্পারাজ ওরফে অল্লু অর্জুনের (Allu Arjun) উপস্থিতি, রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও সামান্থা (Samantha Ruth Prabhu), সব মিলিয়ে জমজমাট পরিবেশন থেকে নজর ঘোরাতে পারেননি দেশবাসী। এমনকী পুষ্পা ঝড় ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। সেই থেকে দর্শক অপেক্ষায় 'পুষ্পা ২'-এর (Pushpa 2)। এবার এই ছবি প্রসঙ্গে নতুন খবর এল প্রকাশ্যে। 

কবে প্রকাশ্যে আসছে 'পুষ্পা ২'-এর টিজার

সূত্রের খবর, 'পুষ্পা' নির্মাতারা ধারাবাহিকভাবে ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির চিত্রনাট্য বদলানো হয়েছে এবং সেই কারণে নতুন ছবির পুরনো ফুটেজ বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন চিত্রনাট্যেই শ্যুটিং সারছেন অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না। 

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছে বেঙ্গালুরুতে যেখানে শীঘ্রই মালয়লম অভিনেতা ফাহাদ ফসিল (Fahadh Faasil) যোগ দেবেন। প্রথম ছবির পর নতুন ছবি নিয়ে প্রচণ্ড উৎসাহী অনুরাগীরা। ফলে এই ছবির নির্মাতারা দর্শকের অপেক্ষা যাতে সার্থক হয় সেই নিয়ে চেষ্টা চালাচ্ছেন। 

প্রসঙ্গত, জানা যাচ্ছে ৩ মিনিটের একটি অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে আসবে অল্লু অর্জুনের জন্মদিনে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, চিত্র পরিচালক সুকুমার ইতিমধ্যেই টিজারের ফাইনাল কাট অনুমোদন করে দিয়েছেন এবং চেন্নাইয়ে এখন ব্যাকগ্রাউন্স স্কোর যোগ করা হচ্ছে। দায়িত্বে অবশ্যই সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। 

এই ছবিতেও শ্রীভল্লির ভূমিকায় ফিরবেন রশ্মিকা মান্দান্না। শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে সাই পল্লবীকেও। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আপাতত দর্শক অপেক্ষায় ৮ এপ্রিলের, অল্লু অর্জুনের জন্মদিনের।

আরও পড়ুন: Lanning SRK pose Viral: দু'বাহু ছড়িয়ে 'কিং খান' পোজ, ভাইরাল 'দিল্লি ক্যাপিটালস' অধিনায়ক মেগ ল্যানিং

কিছুদিন আগে খবর মেলে, ছবিতে ফাহাদ ফাসিলের বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। তবে চরিত্রের গঠন এখনও প্রাথমিক পর্যায়েই আছে বলে খবর। একাধিক পুরস্কারপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন সাই পল্লবী, তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার 'পুষ্পা: দ্য রুল' ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে, শোনা যাচ্ছে এমনটাই। এও শোনা যাচ্ছে পরের শিডিউলেই সেটে দেখা যাবে তাঁকে, এবং এক সপ্তাহের মধ্যেই শ্যুটিং সেরে ফেলবেন। সাই পল্লবী 'পুষ্পা ২' সই করেছেন সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, 'যদি এটা সত্যি হয়, তাহলে তো দারুণ ব্যাপার হবে।' অপর একজন লেখেন, 'যদি ওঁকে ভিলেনের চরিত্রে কাস্ট করা হয় তাহলে গল্পটা আরও আকর্ষণীয় হবে।' অপর একজনের আবদার, 'একটা অল্লু অর্জুন ও সাই পল্লবীর একসঙ্গে নাচের গান প্লিজ।'

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget