এক্সপ্লোর

Robi Ghosh Birthday: অভিনয় দেখে হাসিতে লুটোপুটি, বাস্তবের রবি ঘোষ কিন্তু ছিলেন রাশভারি, প্রিয় ছিল লুচি-মাংস

Actor Rabi Ghosh Birthday: অভিনেতা হওয়ার কথা প্রথমে ভাবেনইনি রবি ঘোষ। তাঁর আগ্রহ ছিল বডি বিল্ডিংয়ে।

কলকাতা: পর্দায় যাঁকে দেখলে আট থেকে আশির মুখে ফুটে উঠত হাসির রেখা.. তিনি নাকি ব্যক্তিগত জীবনে ছিলেন একেবারে অন্য মানুষ। পড়াশোনা করেছিলেন বিজ্ঞান বিভাগে, কখনও পরিকল্পনাই ছিল না পর্দায় আসার! আজ প্রতিভাবান সেই অভিনেতা রবি ঘোষের (Rabi Ghosh) জন্মদিন।

১৯৩১ সালে কোচবিহারে, নিজের মামার বাড়িতে জন্ম হয় রবি ঘোষের। তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। সেখান থেকেই পরবর্তীকালে নিজের নাম ছোট করে নেন তিনি। পর্দায় তিনি পরিচিত হন রবি ঘোষ নামেই। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। কোচবিহারে জন্ম হলেও, অভিনেতার পড়াশোনা ছিল কলকাতাতেই। সাউথ সাবার্বা‌ন মেন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন রবি ঘোষ। এরপরে তিনি ভর্তি হন আশুতোষ করেছে। বিষয় ছিল বিজ্ঞান। তবে পড়াশোনা নয়, রবি ঘোষের আগ্রহ ছিল অন্য পেশায়। 

নাহ.. অভিনেতা হওয়ার কথা প্রথমে ভাবেনইনি রবি ঘোষ। তাঁর আগ্রহ ছিল বডি বিল্ডিংয়ে। ভেবেছিলেন বডিবিল্ডার হবেন, তবে ভাগ্যের লিখন। মঞ্চের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন রবি ঘোষ। ১৯৫৯ সালে 'আহবান' সিনেমার মধ্যে দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন রবি ঘোষ। তবে তাঁকে সাফল্য এনে দিয়েছিল 'গল্প হলেও সত্যি'-র কিংবদন্তি অভিনয়। ধনঞ্জয়ের সেই চরিত্রটি এখনও মন ভাল করে দিতে পারে যে কোনও বয়সের মানুষের। 

'গুপি গায়েন বাঘা বায়েন' ছবি থেকে বাঘার চরিত্রে ভীষণ জনপ্রিয়তা পান রবি ঘোষ। তাঁকে নায়ক করে তুলেছিলেন সত্যজিৎ রায়। প্রথমে 'গুপি গায়েন বাঘা বায়েন' , তারপরে 'হীরক রাজার দেশে' ও পরবর্তীতে 'গুপি বাঘা ফিরে এল'... এই তিনটি সিক্যুয়ালে বাঘা চরিত্রের ট্রেডমার্ক তৈরি করে দিয়েছিলেন রবি ঘোষ। তবে পর্দায় যে মানুষচা হাসাতে পারতেন তাঁর অনন্য রসবোধ দিয়ে... বাস্তব জীবনে ততটাই গম্ভীর ছিলেন রবি ঘোষ। প্রয়োজনের বাইরে নাকি একটিও কথা বলতে পছন্দ করতেন না তিনি। সেটেও পছন্দ করতেন চরিত্রের মধ্যে থাকতে। 

রাসভারী এই মানুষটিকে সিনে জগতে বলা হত 'সিন স্টিলার'। ছোট হোক বা বড় তিনি দৃশ্য চুরি করে নিতে পারতেন অনায়াসে। অর্থাৎ, যেমন চরিত্রই হোক না কেন, পর্দায় তিনি এলে দর্শকদের সমস্ত মন জুড়ে রেখে যেতেন এক বুদ্ধিদীপ্ত কমেডির ছাপ। ব্যক্তিগত জীবনে খাদ্যরসিক ছিলেন রবি ঘোষ। প্রিয় খাবার ছিল লুচি ঈআর পাঁঠার মাংস। 

রবি ঘোষের জন্মদিনে এবিপি লাইভের তরফ থেকে তাঁকে শ্রদ্ধার্ঘ্য।

আরও পড়ুন: Sabitri Chatterjee: পান খেতে গিয়ে আলাপ, সাবিত্রীকে প্রথমেই কেন জুতো কিনে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget