এক্সপ্লোর

Rachana Banerjee: বিমানে উঠেই অবাক রচনা! তাঁর সিটে চিঠি আর উপহার রেখেছিল কে?

Rachana Banerjee News: একসময় বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে এখন তাঁর জনপ্রিয়তা অনেক বেশি, 'দিদি নম্বর ওয়ান' হিসেবে

কলকাতা: যাচ্ছিলেন জয়পুর... কিন্তু তার আগে, বিমানে উঠেই অবাক হয়ে গেলেন তিনি। জানতেনই না, তাঁর জন্য অপেক্ষা করছে এমন একটা চমক! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর অভিজ্ঞতা শেয়ার করে নিলেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 

একসময় বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে এখন তাঁর জনপ্রিয়তা অনেক বেশি, 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One) হিসেবে। বছরের পর বছর ধরে, প্রথম সারির একটি চ্যানেলে একটি গেম শো সঞ্চালনা করে আসছেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, অনেকেই আসেন তাঁর এই মঞ্চে, গেম শো-এ অংশগ্রহণ করতে। বছরের পর বছর, ভাল টিআরপি নিয়ে চলা এই শো-এর অন্যতম কারণ রচনাই। তাঁর সাবলীল সঞ্চালনা মুগ্ধ করে দর্শকদের। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন রচনা। তার একটিকে দেখা যাচ্ছে, হাতে লেখা একটি নোট ও দুুই বিমান সেবিকার সঙ্গে রচনার একটি সেলফি। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে উপহারের ছবি। কলকাতা থেকে জয়পুর যাচ্ছিলেন রচনা। নিয়েছিলেন একটি বেসরকারি সংস্থার বিমান। আর সেখানেই অভিনব অভ্যর্থনা পান অভিনেত্রী। বিমানের তরফে অভিনেত্রীর নির্দিষ্ট সিটে রাখা ছিল একটি হাতে লেখা নোট। ভালবাসা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি, সেই নোটে জানানো হয়েছিল, রচনা যে তাঁদের সঙ্গে সফর করবেন, এতে বিমানের সবাই উচ্ছ্বসিত।  এই নোটের সঙ্গে রচনার সিটে দেওয়া ছিল মিষ্টি ও নোনতা বেশ কিছু হালকা খাবার। কাঠের চামচে পেন দিয়ে আঁকা ছিল একটি মেয়ের মুখ। 

অভ্যর্থনা পেয়ে অবাক ও খুশি রচনা। নিজেই সেলফি তোলেন বিমান সেবিকাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সেই ছবিও। বেসরকারি সেই বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়ে রচনা লিখেছেন, 'আপনাদের ভালবাসা আমায় ছুঁয়ে গিয়েছে। এই মুহূর্তকে আমি মনে রেখে দেব চিরকাল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আরও পড়ুন: Durnibar Saha: হাসপাতালে শিশুদের ভিডিও করায় চূড়ান্ত নিন্দা, বাধ্য হয়ে পোস্ট মুছলেন দুর্নিবার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget