এক্সপ্লোর

Durnibar Saha: হাসপাতালে শিশুদের ভিডিও করায় চূড়ান্ত নিন্দা, বাধ্য হয়ে পোস্ট মুছলেন দুর্নিবার

Durnibar on Social Media: আজ দুর্নিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নেন। সেখানে তিনি তুলে ধরেন, হাসপাতালের শিশুবিভাগের ছোট্ট একটি ভিডিও

কলকাতা: সদ্য বাবা হয়েছেন তিনি। শুরু করেছেন জীবনের নতুন ইনিংস। পরিবারের নতুন সদস্যটি এখনও বাড়ি আসেনি। তবে এমন কি হল যে রাত কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছাবার্তা বদলে গেল কটাক্ষে, ক্ষোভে? আগের দিনই নতুন বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন যাঁরা, তাঁরাই প্রশ্ন তুললেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর বোধজ্ঞান নিয়ে! পুত্রসন্তানের বাবা হয়েছেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা। প্রত্যেকেই ভালবাসা জানিয়েছিলেন দুর্নিবার ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ওরফে মোহরকে। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারের পোস্ট দেখে চটলেন নেটিজেনরা। 

আজ দুর্নিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নেন। সেখানে তিনি তুলে ধরেন, হাসপাতালের শিশুবিভাগের ছোট্ট একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'হীরক রাজা ও রানিরা'। জুম করে বেশ কিছু শিশুর মুখও স্পষ্ট করে দেখান তিনি। তবে এর মধ্যে আদৌ তাঁর সন্তান রয়েছে কি না, তা স্পষ্ট করেননি সঙ্গীতশিল্পী। তবে নিছক সাধারণভাবে এই পোস্ট করলেও, সেটা নিছক সাদামাটা পোস্ট হিসেবে নিলেন না নেটিজেনরা। 

দুর্নিবার এই ভিডিও পোস্ট করা মাত্রই কমেন্টের বন্যা, আর তার অধিকাংশই নেতিবাচক। একজন নেটিজেন লেখেন, 'আপনি এভাবে অনুমতি ছাড়া শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ্যে আনতে পারেন না।' অনেকে আবার লিখেছেন, 'কোনওরকম আড়াল না রেখে এইভাবে নাবালক-নাবালিকার ছবি আপনি তুলে ধরতে পারেন না।' অনেকে আবার মন্তব্য করেছেন তাঁর ক্যাপশন নিয়েও।

সোশ্যাল মিডিয়ায় টানা নেতিবাচক মন্তব্যের ফলেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্টটি মুছে ফেলেছেন দুর্নিবার। এখন তাঁর প্রোফাইলে পুরনো ছবির সঙ্গে কেবল রয়েছে তাঁর পুত্রসন্তান হওয়ার খবর। সেখানে এখনও শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। তবে আজকের পোস্টটির ফলে দুর্নিবারকে যে বেশ কিছু কড়া মন্তব্য ও কটাক্ষ সামলাতে হত.. তাতে সন্দেহ নেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Durnibar Saha (@durnibar)

আরও পড়ুন: Dev: সরকারি পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ, 'টেক্কা' দিয়ে অন্য খবর শোনালেন দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget