এক্সপ্লোর

সাময়িক বিরতি রচনার, 'দিদি নম্বর ওয়ান'-এর দায়িত্ব সামলাবেন সুদীপা-সৌরভ

বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করবেন সুদীপা ও সৌরভ দাস।

কলকাতা: বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করবেন সুদীপা ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিচ্ছেন 'রান্নাঘরের রানি'। 

'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সাজবেন তিনি। পাজামা-পাঞ্জাবিতে দেখা গেল সৌরভকেও। বাঙালি সাজেই শো মাতাবেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা। 

সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং এর শেষে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় একটি গানে দুই সহকারীর সঙ্গে নাচ করছেন তিনি। সুদীপা জানিয়েছেন, নিজের মতো করেই শো-কে এগিয়ে নিয়ে যাবেন তিনি। সুদীপার সঞ্চালনা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। চ্যানেল তাঁর ওপর এই দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। তিনি এই দায়িত্বকে নিজের মত করেই পালন করবেন। 

অন্যদিকে আপাতত একাধিক ওয়েবসিরিজের কাজে ব্যস্ত সৌরভও। চলছে তাঁর নতুন ছবির শ্যুটিংও।

সামনেই একাধিক ছবির মুক্তি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে নতুন ছবির শ্যুটিংও। সৌরভ বলেন, 'ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'অল্প হলেও সত্যি'। এসভিএফের 'রুদ্রবীণার অভিশাপ' সিরিজটা মুক্তি পাচ্ছে। 'কাটাকুটি' বলে একটি সিরিজও মুক্তি পাচ্ছে। সানি রায়ের 'বিষাক্ত মানুষ'-এর শ্যুটিং চলছে। কোনও চরিত্রের জন্য যে কোনও অভিনেতাকেই হোমওয়ার্ক করতে হয়। সৌরভের ক্ষেত্রে সেই পদ্ধতিটা ঠিক কী? সৌরভ বলছেন, যখন থেকে চিত্রনাট্য পাই তখন থেকেই চরিত্রটা নিয়ে ভাবা শুরু হয়ে যায়। তবে আমরা এতটা সময় বা টাকা কোনোটাই পাই না যে দুটো চরিত্রের মধ্যে ৬-৮ মাসের একটা বিরতি নেব। আমি আমার আসেপাশের মানুষদের মধ্য়েই চরিত্র খুঁজি, তাঁদের থেকেই শিখি। আর বাকিটা কল্পনা।' তিনি চর্চিত অভিনেতা, বিতর্কিতও বটে। ব্যক্তিগত জীবন ও পছন্দ নিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলিং-এর স্বীকার হয়েছেন সৌরভ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
Tollywood Controversy: টলিউডে কাজের পরিবেশ, 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ! কী সাফাই স্বরূপ বিশ্বাসের?
টলিউডে কাজের পরিবেশ, 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ! কী সাফাই স্বরূপ বিশ্বাসের?
Rudranil Ghosh: 'যাঁরা চুপ থাকবেন, তাঁরাই যোগ্য! আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল', টলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'যাঁরা চুপ থাকবেন, তাঁরাই যোগ্য! আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল', টলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Tollywood News: 'তৃণমূল না করলে পেটে ভাত নেই, কাজ নেই! সরকারি হল পেতাম না', টলিউডের 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক শর্বরী মুখোপাধ্যায়
'তৃণমূল না করলে পেটে ভাত নেই, কাজ নেই! সরকারি হল পেতাম না', টলিউডের 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক শর্বরী মুখোপাধ্যায়

ভিডিও

Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Embed widget